indiahood
indiahood

শেষমেশ CJP-র সাথে বৈঠকে বসছে কেন্দ্র, অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অবশেষে সুর নরম কেন্দ্র সরকারের? নিটের প্রশ্ন ফাঁস থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি চালু করেছিল ককরোচ জনতা পার্টি (CJP Protest)। ২১ দিন অনশন চালিয়েছিলেন সোনম ওয়াংচুক। তবে গত পরশুদিন দিল্লি পুলিশ তাঁকে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করায়। এমনকি সেখান থেকেই ককরোচ নেতা অভিজিৎ দীপকে অনশনে বসেন। তবে এর মাঝে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির আলোচনা হয়েছে বলে খবর, এবং কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে একটি বৈঠক হবে বলেও জানা গিয়েছে।

কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসবে সিজেপি

সিজেপির প্রতিনিধি আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস জানান, এদিন সরকার আলোচনার জন্য যোগাযোগ করেছিল তাদের সঙ্গে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন করা হচ্ছে সেই বিষয়ে আলোচনা হবে বলে খবর। এদিন এক্স হ্যান্ডেলে সৌরভ দাস লেখেন, “এখন সকাল ১১ টা ৫২ মিনিট। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে আশুতোষ রাঙ্কা এবং আমি জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আজ সকালেই আলোচনার জন্য সরকারের পক্ষ থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল। আর আমাদের দাবিগুলি স্পষ্ট। বিপুল সংখ্যক তরুণ-তরুণী সমবেত হয়েছে। আমরা অবশ্যই জয়লাভ করব।”


প্রসঙ্গত, সোনম ওয়াংচুক আগে থেকেই ২০ জুলাই সংসদ কর্মসূচির ডাক দিয়েছিলেন। সেই মতোই এদিন হাজার হাজার ছাত্র যুবক জড়ো হয় দিল্লির যন্তরমন্তরে। রাত থেকেই ভিড় হতে শুরু করে ওই চত্বরে। এমনকি বিক্ষোভকারীদের একাংশ আজ সকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। তবে সেখানে বিপুল কেন্দ্র বাহিনী এবং র‍্যাপ মোতায়েন করে সরকার। এমনকি ভিড় ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছে বলেও খবর। ইতিমধ্যে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও দিল্লি পুলিশ এই অভিযোগ অস্বীকার করছে। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে তারা জানিয়েছে, “যন্তরমন্তরে লাঠিচার্জের কোনও ঘটনা ঘটেনি। গুজবে কান দেবেন না।”

আরও পড়ুন: শহীদ দিবসের আগেই একুশের গণহত্যার রিপোর্ট পেশ করবে শুভেন্দুর সরকার

অনশন ভাঙলেন অভিজিৎ দীপকে

এদিকে সোনম ওয়াংচুকের অনুরোধেই অনশন ভেঙেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এছাড়া তাঁর সঙ্গে আরও তিনজন পড়ুয়া অনশনে বসেছিলেন, যারাও আজ অনশন ভেঙেছে। তবে সোনম ওয়াংচুক এখনও পর্যন্ত হাসপাতালে অনশন চালিয়ে যাচ্ছেন। এমনকি তিনি আজ তিনটি শর্তও দিয়েছেন। যে শর্ত মানলেই তিনি অনশন ভাঙবেন। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল—সরকার শিক্ষা দুর্নীতির দায় স্বীকার করে নিক, কিংবা রাজনৈতিক নেতারা তাঁর সঙ্গে দেখা করে আশ্বাস দিক। ঠিক তার পরপরই অভিজিৎ দীপকেকে অনশন ভাঙার অনুরোধ করেন তিনি।

Click here to Read More
Previous Article
“বছরটা নীল সাদার নয়..” মেসিরা হেরে যেতেই পাল্টি মারলেন শতদ্রু দত্ত?
Next Article
ক্রিকেট থেকে অবসর নিয়ে অবশেষে মুখ খুললেন রোহিত শর্মা, কী করবেন জানালেন নিজেই

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment