indiahood
indiahood

বিধ্বংসী আগুনের গ্রাসে হলদিয়া পেট্রোকেমিক্যাল, ঝলসে গেলেন একাধিক শ্রমিক

1 month ago

সহেলি মিত্র, কলকাতা: কাকভোরে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল বাংলায়। মঙ্গলবার ভোর ৪টে থেকে সাড়ে ৪টের মধ্যে হলদিয়া তেল শোধনাগারে (Haldia Petrochemicals) একটি পাইপলাইনে ভয়াবহ আগুন লেগে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। অনেকের পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। যদিও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভয়াবহ আগুনের কবলে হলদিয়া পেট্রোকেমিক্যাল

শেষ পাওয়া খবর অনুযায়ী, যে সকল শ্রমিকরা অগ্নিদগ্ধ হয়েছিলেন তাঁদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটি ঘটে ভোর ৪টে থেকে ৪:৩০টের  পাইপলাইন থেকে হঠাৎ আগুন জ্বলে ওঠে। আগুন এতটাই তীব্র ছিল যে আশেপাশে উপস্থিত বেশ কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ হন। ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যাচ্ছে মানুষ কীভাবে নেভানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। যদিও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী আকাশের দিকে উঠে যাচ্ছে।

কী বলছে কর্তৃপক্ষ?

এদিকে ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দা ও কারখানা কর্তৃপক্ষ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ন্যাপথা বহনকারী পাইপলাইন থেকেই এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ জলের ওপর ভাসবে বিমানবন্দর! তৈরি হচ্ছে ভারতের প্রথম ফ্লোটিং এয়ারপোর্ট

ন্যাপথা হলো অপরিশোধিত তেল পরিশোধনের ফলে প্রাপ্ত একটি অত্যন্ত উদ্বায়ী ও দাহ্য হাইড্রোকার্বন তরল। গ্যাসোলিনের পূর্বসূরি হিসেবে এটি প্রধানত পেট্রোকেমিক্যাল শিল্পে প্লাস্টিক ও রাবার তৈরির কাঁচামাল হিসেবে এবং গ্যাসোলিনের মান উন্নত করতে ব্যবহৃত হয়। কারখানা কর্তৃপক্ষ এখনো জানায়নি দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে।

Click here to Read More
Previous Article
জলের ওপর ভাসবে বিমানবন্দর! তৈরি হচ্ছে ভারতের প্রথম ফ্লোটিং এয়ারপোর্ট
Next Article
১৫ জুলাই অবধি চলবে মর্নিং স্কুল? অবশেষে বিজ্ঞপ্তি জারি বিকাশ ভবনের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment