indiahood
indiahood

১৫ জুলাই অবধি চলবে মর্নিং স্কুল? অবশেষে বিজ্ঞপ্তি জারি বিকাশ ভবনের

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ দীর্ঘ চলা জল্পনা নিয়ে এবার মুখ খুলল রাজ্য স্কুল শিক্ষা দফতর। সকালের বা মর্নিং স্কুল (Morning School) নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল শিক্ষা দফতর। বলা ভালো ছাত্র ছাত্রীদের স্বার্থে মুখ খুলতে বাধ্য হল দফতর। শোনা যাচ্ছিল যে রাজ্য সরকার আগামী ১৫ জুলাই অবধি মর্নিং স্কুলের সময়সীমা বাড়ানো হবে। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি অবধি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই এই বিজ্ঞপ্তি ঝড়ের গতিতে সর্বত্র ভাইরাল হতে থাকে। শোরগোল পড়ে যায় পড়ুয়া থেকে তাঁদের অভিভাবকদের মধ্যে। তবে আসল বিষয়টি কী? এই নিয়ে অবস্থান স্পষ্ট করল স্কুল শিক্ষা দফতর।

১৫ জুলাই অবধি চলবে মর্নিং স্কুল?

ইতিমধ্যে স্কুল শিক্ষা দফতরের তরফে এই বিষয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে বিষয়টি ভুয়ো। অর্থাৎ আগামী ১৫ জুলাই অবধি মর্নিং স্কুলের সময়সীমা বৃদ্ধি করার প্ল্যান তাঁদের নেই। এমনিতেই আবহাওয়ার খামখেয়ালিপনার মাশুল গুনতে হচ্ছে সকলকে। এখন খাতায় কলমে বর্ষাকাল হলে বৃষ্টি নেই, উল্টে গরম বেড়েই চলেছে। এরকম আবহাওয়ার কথা বিবেচনা করে আজ মঙ্গলবার ৩০ জুন অবধি মর্নিং স্কুল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের

যদিও গতকাল সোমবার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই অভিভাবকদের চোখ কপালে ওঠে। সোশ্যাল মিডিয়ায় একটি নির্দেশিকা ভাইরাল হতে শুরু করে। ওই চিঠিতে দাবি করা হয়, আগামী ১৫ জুলাই পর্যন্ত মর্নিং স্কুলের মেয়াদ আরও বাড়িয়ে দেওয়া হল! স্বাভাবিকভাবেই এখন খবর খবর ছড়িয়ে পড়তেই শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তীব্র বিভ্রান্তির সৃষ্টি হয়। তবে শিক্ষা দফতর সাফ জানিয়ে দিয়েছে, ওই চিঠি বা বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়ো, রাজ্য সরকারের তরফে এমন কোনও নতুন নির্দেশিকা আদৌ জারি করা হয়নি।

আরও পড়ুনঃ পোর্টাল সমস্যায় থমকে একাদশের রেজিস্ট্রেশন, সময়সীমা না বাড়িয়ে নয়া বিজ্ঞপ্তি সংসদের

জানিয়ে রাখি, চলতি মাসের ১ জুন স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে প্রথমবার এই মর্নিং স্কুল সংক্রান্ত আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়েছিল। তখন বলা হয়েছিল, নিজ নিজ জেলার আবহাওয়া ও বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে স্কুলগুলি নিজেদের সুবিধামতো সময়ে মর্নিং স্কুল শুরু করতে পারবে। ৩০ জুন পর্যন্ত স্কুলের সময়সীমা মর্নিং অবধি করা হয়েছিল। তারপর আর এই সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। অর্থাৎ আগামীকাল ১ জুলাই থেকে স্কুলগুলি নিজেদের স্বাভাবিক টাইমটেবিল মেনেই চলবে বলে খবর।

Click here to Read More
Previous Article
বিধ্বংসী আগুনের গ্রাসে হলদিয়া পেট্রোকেমিক্যাল, ঝলসে গেলেন একাধিক শ্রমিক
Next Article
পোর্টাল সমস্যায় থমকে একাদশের রেজিস্ট্রেশন, সময়সীমা না বাড়িয়ে নয়া বিজ্ঞপ্তি সংসদের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment