indiahood
indiahood

বিদ্যুৎ নিগম দিয়ে শুরু, শেয়ারবাজারে নথিভুক্ত হচ্ছে রাজ্যের লাভজনক ৩ সরকারি সংস্থা

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের প্রথম বিজেপি সরকারের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন, রাজ্যের লাভজনক সরকারি সংস্থাগুলিকে শেয়ার বাজারে (Stock Market) অন্তর্ভুক্ত করা হবে। এবার সেই পথেই এগোচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, প্রথম দফায় এবার পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমকে স্টক মার্কেটে নথিভুক্তির কাজ শুরু হয়েছে। এ কথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি ধাপে ধাপে আরও বেশ কয়েকটি সরকারি সংস্থাকে শেয়ার বাজারে আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।

শেয়ারবাজারে অন্তর্ভুক্ত হচ্ছে রাজ্যের সরকারি সংস্থা

সরকারি সংস্থাগুলির শেয়ারবাজারে অন্তর্ভুক্তি নিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন নিগমের শেয়ারবাজারে নথিভুক্তি হবে আমাদের প্রথম পদক্ষেপ। এ নিয়ে ইতিমধ্যেই নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকার। কারণ, গত অর্থবর্ষে বিদ্যুৎ উন্নয়ন সংস্থার নিট মুনাফা বিগত বছরের ৩২৫ কোটি থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৮০০ কোটি টাকায়। সেই কারণেই সংস্থাটিকে শেয়ারবাজারে অন্তর্ভুক্তি করিয়ে তাদের মুনাফা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

তবে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিদ্যুৎ উন্নয়ন নিগমের পাশাপাশি হিডকো, আর্থিক পরিকাঠামো উন্নয়ন নিগম, শিল্পোন্নয়ন নিগম, অত্যাবশ্যক পণ্য সরবরাহ নিগম, বেনফেড, সরস্বতী প্রেসসহ বেশ কিছু সংস্থাকে আগামী দিনে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করা হবে। প্রথম পর্যায়ে আপাতত বিদ্যুৎ উন্নয়ন নিগম এবং অর্থ দফতরের সংস্থাগুলিকেই নথিভুক্তি করতে চাইছে রাজ্য সরকার। অর্থমন্ত্রীর স্পষ্ট দাবি, সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এমনকি বাজারে নথিভুক্তিকরণের ধারাবাহিক প্রক্রিয়াও শুরু হয়েছে। সংস্থাগুলির লাভের স্বার্থেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন: “নির্ভয়ে কাজ করুন, দায়ভার আমার” পেলেট বিতর্কে বড় বার্তা CRPF প্রধানের

উল্লেখ করে রাখি, এবারের বাজেটে রাজ্য সরকারের মূল পরিকল্পনা ছিল, যে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থার বাণিজ্যিক সম্ভাবনা উজ্জ্বল এবং বর্তমানে যেগুলি লাভজনক, সেগুলোকেই ধাপে ধাপে চিহ্নিত করে শেয়ার বাজারে অন্তর্ভুক্ত করা হবে। এরপর আইনি প্রক্রিয়া মেনেই সেগুলির নির্দিষ্ট পরিমাণ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের জন্য বাজারে ছেড়ে মূলধন সংগ্রহ করা হবে। এমনকি বিশেষজ্ঞদের মতে, রাজ্য যদি কোনও সরকারি সংস্থাকে শেয়ারবাজারে অন্তর্ভুক্ত করে, তাহলে বিনিয়োগকারী থেকে শুরু করে শিল্প মহলে ইতিবাচক বার্তা পড়বে। এমনকি দেশজুড়ে রাজ্যের শিল্পোন্নয়নের গতিও বৃদ্ধি পাবে।

Click here to Read More
Previous Article
রাহানে অবসর নিতেই নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিল KKR, উঠে আসছে দুই বড় নাম
Next Article
নিম্নচাপ কাটলেও ভারী বর্ষণের সতর্কতা, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment