indiahood
indiahood

নিম্নচাপ কাটলেও ভারী বর্ষণের সতর্কতা, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামীকালের আবহাওয়া

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টির পর অবশেষে বাংলা থেকে সরল নিম্নচাপ। যার ফলে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে এখন আর ভারী বা অতিভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী কয়েক দিন। এদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। আগামীকাল (Weather Tomorrow) সেখানকার বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বিকেলে রয়েছে বৃষ্টির সম্ভাবনা

হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ছেড়ে রাজস্থানের গঙ্গানগর দিয়ে পুরী হয়ে বঙ্গোপসগার পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার ফলে আপাতত নিম্নচাপের কোনো প্রভাব পড়ছে না বাংলার উপর। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবেই। আজ অর্থাৎ বৃহস্পতিবার বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। বাকি জেলাগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে হবে দমকা বাতাস। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এছাড়াও দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ এই ছয় জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। তবে এখনই ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার এবং সোমবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা সামান্য বাড়বে।

আরও পড়ুন: রাহানে অবসর নিতেই নতুন অধিনায়কের খোঁজ শুরু করে দিল KKR, উঠে আসছে দুই বড় নাম

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট কমতে শুরু করলেও উত্তরবঙ্গে বৃষ্টি দুর্যোগ বজায় থাকবে। আগামীকাল অর্থাৎ শুক্রবার, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হবে অতিভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সর্তকতা দার্জিলিং,কালিম্পং,কোচবিহার জেলায়। এই পরিস্থিতি চলবে আগামী ৬ আগস্ট পর্যন্ত। তবে উত্তরবঙ্গের বাকি তিন জেলা- উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস দেওয়া হয়নি। কিন্তু সেখানেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Click here to Read More
Previous Article
বিদ্যুৎ নিগম দিয়ে শুরু, শেয়ারবাজারে নথিভুক্ত হচ্ছে রাজ্যের লাভজনক ৩ সরকারি সংস্থা
Next Article
ঘরের কাছের স্টেডিয়ামে কলকাতা লিগের ম্যাচ দেখার সুযোগ, কবে খেলা?

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment