indiahood
indiahood

বিগ বস বাংলায় থাকবেন টলিউডের এই বহু চর্চিত ‘দম্পতি’! আর প্রতিযোগী কারা?

1 month ago

Bigg Boss Bangla Contestant

অনন্যা সরকার, কলকাতা: বহু বছর পর বাংলা টেলিভিশনে আবার শুরু হতে চলেছে বিগ বস (Bigg Boss Bangla)। নতুন সিজনের সঞ্চালনার দায়িত্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হাতে তুলে দেওয়ার খবর সামনে আসতেই দর্শকমহলে শো-টিকে ঘিরে জল্পনা তুঙ্গে উঠেছে। কারা হবেন বিগ বস বাংলার প্রতিযোগী (Contestant), তাই নিয়েও বিস্তর চর্চা চলছে। ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে, অনেক পরিচিত মুখই নাকি চ্যানেল কর্তৃপক্ষকে না করে দিয়েছেন। এখন আবার গুঞ্জন শুরু হয়েছে, টলিপাড়ার এক জনপ্রিয় জুটি নাকি যোগ দিতে চলেছেন আসন্ন শোয়ে! কাদের নাম উঠে আসছে বিগ বস বাংলার সম্ভাব্য প্রতিযোগী হিসেবে, আসুন জেনে নিই। 

বিগ বস বাংলায় টলিউডের যুগল

ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে অভিনেত্রী নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত বিগ বস বাংলার অফার পেয়েছেন। তাঁরা রাজি হয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে অভিনেতা-অভিনেত্রী বা চ্যানেল কর্তৃপক্ষ – কেউই এবিষয়ে মুখ খোলেনি। অংশগ্রহণকারীদের ব্যাপারে খুবই গোপনীয়তা অবলম্বন করা হচ্ছে। সামান্য কয়েকজন ছাড়া এনিয়ে আলোচনা করা হচ্ছে না কারও সাথে। 

তবে আরও একটি নাম সামনে এসেছে। শোনা যাচ্ছে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়কেও বিগ বস-এ প্রতিযোগী হিসেবে দেখা যেতে পারে। তবে তিনিও কিছুই প্রকাশ করেননি এখনও। বিগ বস বাংলার প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই চ্যানেলের তরফ থেকে অনেক তারকার কাছে প্রস্তাব গিয়েছে। নাম উঠে এসেছে লোকনাথ দে, জীতু কমল, তিথি বসু, ঊষসী চক্রবর্তী-সহ আরও অনেকের।

আরও পড়ুনঃ লর্ডসে জার্সি ওড়াচ্ছেন দাদা! সৌরভের জন্মদিনে প্রকাশ্যে মহারাজের সিনেমার পোস্টার

কিন্তু দুর্গাপূজোর  সময় মুম্বইয়ের ‘বিগবস হাউসে’ আটকে থাকতে অনেকেই নারাজ। জানাচ্ছেন, এতে তাদের আর্থিক ক্ষতি হতে পারে। পুজোর সময় তারকারা বহু বিজ্ঞাপনের কাজ পান। তাছাড়া রয়েছে পুজোর উদ্বোধনও। এগুলি তাদের উপার্জনের একটি বড় উৎস। তাই অনেকেই এই শোয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে। এদিকে আবার অগাস্ট মাসেই বিগ বস বাংলার শুটিং শুরু হওয়ার কথা। তাই জুলাইয়ের মধ্যেই প্রতিযোগীদের নাম চূড়ান্ত করে নিতে হবে। শেষমেষ কোন তারকারা জায়গা করে নেবেন এই জনপ্রিয় শোয়ে, তা জানতে অধীর আগ্রহে দিন গুনছেন দর্শকমহল। 

Click here to Read More
Previous Article
অভিষেকের সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় বাদ পড়ল পা! ১১ জনের বিরুদ্ধে FIR মহিলার
Next Article
লর্ডসে জার্সি ওড়াচ্ছেন দাদা! সৌরভের জন্মদিনে প্রকাশ্যে মহারাজের সিনেমার পোস্টার

Related বিনোদন Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment