indiahood
indiahood

লর্ডসে জার্সি ওড়াচ্ছেন দাদা! সৌরভের জন্মদিনে প্রকাশ্যে মহারাজের সিনেমার পোস্টার

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। ব্যাট হাতে 22 গজে দাদার দাপট সুখস্মৃতি হিসেবে তুলে রেখেছেন ভক্তরা। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই দাদার বায়োপিক নিয়ে তৈরি ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’ এর শ্যুটিং। মহারাজের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। এবার সেই ছবিরই ফার্স্ট লুক প্রকাশ্যে এল। শুধু তাই নয়, একেবারে 8 জুলাই, সৌরভের জন্মদিনেই প্রকাশ্যে এল ছবি মুক্তির দিনও। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই খবর নিজেই জানিয়েছেন গাঙ্গুলি।

প্রকাশ্যে ছবির ফার্স্ট লুক

বহু বছর আগের ঘটনা। ন্যাটওয়েস্ট ট্রফি জেতার পর লর্ডসের ব্যালকনিতে নিজের জার্সি খুলে উড়িয়েছিলেন সৌরভ গাঙ্গুলি। সেই দৃশ্য আজও যেন মনে ছবির মতো বাঁধিয়ে রেখেছেন ভক্তরা। সৌরভের বায়োপিক নিয়ে নির্মীয়মান ছবিটির ফার্স্ট লুক বা প্রথম পোস্টারে দেখা গেল সেটাই। সৌরভ গাঙ্গুলির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ঘুরে প্রকাশ্যে আসা ছবির পোস্টারে দেখা যাচ্ছে, সৌরভের ভূমিকায় লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে রাজকুমার রাও। হাতে টিম ইন্ডিয়ার জার্সি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবির পোস্টারটিতে এই লেখা রয়েছে ছবি মুক্তির তারিখও। দাদার ছবির পোস্টারের নিচের অংশে লেখা রয়েছে 2027 সালের 14 মে। অর্থাৎ এই দিনেই রূপলী পর্দায় আসবে ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ছবিটির অফিসিয়াল প্রথম পোস্টার পোস্ট করে দাদা লিখেছেন, “সর্বকালের সেরা উপহার! তোমার ব্যাট থেকে আমার সেই কভার ড্রাইভ দেখার অপেক্ষায় রইলাম।”

অবশ্যই পড়ুন: তৃণমূলের তহবিলের ১৬০ কোটি দিয়ে কেনা হয় বিমান, হেলিকপ্টার? চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে

প্রসঙ্গত, লাভরঞ্জনের প্রযোজনা এবং বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় এই বায়োপিকের শ্যুটিং শুরু হয়ে গিয়েছিল বেশ কয়েক সপ্তাহ আগে। মুম্বইয়ের পাশাপাশি কলকাতার প্রায় ছয়টি জায়গায় হচ্ছে এই মুভির শ্যুটিং। এদিকে ছবির পোস্টার লঞ্চ হতেই সৌরভ ভক্তদের যেন আর তর সইছে না। রূপলী পর্দায় দাদার সব কীর্তি দেখার জন্য একেবারে হাপিত্যেশ করে বসে রয়েছেন তাঁরা। অপেক্ষা শুধু আর মাত্র 10টা মাসের।

Click here to Read More
Previous Article
বিগ বস বাংলায় থাকবেন টলিউডের এই বহু চর্চিত ‘দম্পতি’! আর প্রতিযোগী কারা?
Next Article
আচমকাই গুরুতর অসুস্থ অভিনেতা রাজেশ শর্মা, ভর্তি হাসপাতালে! কী হয়েছে অভিনেতার?

Related বিনোদন Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment