indiahood
indiahood

বকেয়া DA-র দাবিতে চড়ল সুর, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: সম্প্রতি সুপ্রিম কোর্টে মহার্ঘ্য ভাতার (Dearness Allowance) মামলায় রাজ্য সরকার ১০০ শতাংশের পরিবর্তে ৮৫ শতাংশ বকেয়া মেটানোর প্রস্তাব জানিয়ে একটি স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে। ২০২৮ সালের জানুয়ারি মাসের মধ্যে চার দফায় এই বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়, যার মধ্যে প্রথম কিস্তির টাকা চলতি মাসেই মিটিয়ে দেওয়া হয়েছে। তবে ডিএ সংক্রান্ত আইনি লড়াইয়ে মূল মামলাকারী পক্ষগুলোর মধ্যে অন্যতম, কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)-এর উদ্দ্যেশে একটি খোলা চিঠি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন, যেখানে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কলকাতা কর্পোরেশন এলাকার অবসরপ্রাপ্ত কর্মচারীরা এখনও বকেয়া ডিএ পাননি বলে অভিযোগ জানানো হয়েছে।

খোলা চিঠিতে মুখ্যমন্ত্রীকে বকেয়া ডিএ মেটানোর আবেদন

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলনকারী সংগঠন, কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ (INTUC)-এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমাজ মাধ্যমে প্রকাশ করা এই খোলা চিঠিতে বলেন, গত ১ জুন তাঁদের সংগঠনের সাথে মুখ্যমন্ত্রীর যে বৈঠকটি হয়েছিল, সেখানে স্মরণ করিয়ে দেওয়া হয় যে, এবছর ২ এপ্রিলে ডিএ মামলার বকেয়া ট্রেজারি থেকে যারা পেনশন পান তাদের কিছুটা অংশ অ্যাকাউন্টে ঢুকেছে। কিন্তু ওই সময় কলকাতা কর্পোরেশন এলাকায় যেসমস্ত অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন, তাঁরা এক পয়সাও বকেয়া ডিএ পাননি। এরপর প্রায় দু’মাস কেটে গেলেও, তাঁরা এখনও বকেয়া ডিএ থেকে বঞ্চিত। 

আরও পড়ুন: পরিবারের আয় এর বেশি হলে মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডার! যাচাইয়ের নির্দেশ রাজ্য সরকারের

এর সাথেই চিঠিতে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে মলয় মুখোপাধ্যায় লিখেছেন, বৈঠকের দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী  অর্থ সচিব কে নির্দেশ দিয়েছিলেন, যাতে দ্রুত বকেয়া দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আজ পর্যন্ত তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন টাকাই আসেনি। 

আরও পড়ুন: ১০ হাজার কিমি বিস্তৃত ‘রেইন বেল্ট, পশ্চিমবঙ্গ সহ দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির আশঙ্কা

কনফেডারেশন অব স্টেট গভঃ এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানান, তারা বারংবার অর্থ সচিবকে চিঠি দিয়েছেন, কিন্তু কোন লাভ হয়নি। খোলা চিঠিতে সরকারি ব্যবস্থাপনা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন মলয় মুখোপাধ্যায়। শেষে তিনি মুখ্যমন্ত্রীকে আবারও আবেদন করেন, যাতে তিনি অবিলম্বে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন। তাঁদের দাবি, কলকাতার ব্যাংকগুলিতে যেন বকেয়া ডিএ দ্রুত ক্রেডিট হয়। 

Click here to Read More
Previous Article
গাছ পাচারের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিল আদালত
Next Article
“এটা উত্তমকুমারের মূর্তি…?” মহানায়কের বিগ্রহ নিয়ে বিতর্কে রাজ্য সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment