indiahood
indiahood

গাছ পাচারের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিল আদালত

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড় বিপদে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কয়লা, গরু, পাথর, বালির পর এবার গাছ পাচারে নাম জড়াল কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। নদীয়ার নাকাশিপাড়ায় সরকারি খাস জমির মাটি কেটে বিক্রি করা থেকে শুরু করে কয়েক হাজার বহুমূল্যবান মেহগনি এবং সেগুন গাছ পাচারের ঘটনায় এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, শাহজাহান শেখ সহ মোট 11 জনের বিরুদ্ধে FIR দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দিল খোদ কৃষ্ণনগর সিজেএম আদালত।

অভিষেকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের

মামলাকারীদের আইনজীবী শীর্ষেন্দু দাস জানিয়েছেন, গত জুন মাসের 25 তারিখ কৃষ্ণনগর জেলা আদালতে গাছ পাচারের ঘটনায় মামলা দায়ের করা হয়। ওই মামলার প্রাথমিক শুনানির পর নাকাশিপাড়া থানার কাছে রিপোর্ট তলব করে কৃষ্ণনগর সিজেএম আদালত। নির্দেশ মেনে রিপোর্ট জমা দেয় পুলিশ। সোমবার সেই রিপোর্টের ভিত্তিতেই কৃষ্ণনগর সিজেএম আদালতে শুনানি চলাকালীন বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট তরুণ কুমার মণ্ডল অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে FIR দায়ের করে দ্রুত তদন্ত শুরু করার নির্দেশ দেন।

বলাই বাহুল্য, এদিন আদালতে মামলাকারীদের আইনজীবী জানিয়েছিলেন নাকাশিপাড়ার 12 নম্বর জাতীয় সড়কের কাছেই প্রায় 1100 বিঘা সরকারি খাস জমির লিজ 2020 সালেই শেষ হয়ে গিয়েছিল। পরবর্তীতে ওই জমির প্রচুর মাটি সরিয়ে ফেলা হয়েছিল। মামলাকারীদের আইনজীবীর কথায়, অন্তত 400 বিঘা জমির মাটি অন্যত্র সরিয়ে ফেলা হয়। আর এই ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যোগ রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুলিশ এতদিন সবকিছু জেনেও চুপ ছিল। আইনজীবীর কাছ থেকে এই সব শোনার পরই অভিষেক সহ মোট 11 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

অবশ্যই পড়ুন: বৈভবের সাফল্যের মাঝে দেশের লজ্জার কারণ হলেন অভিষেক শর্মা!

অভিষেকের বিরুদ্ধে আরও এক অভিযোগ দায়ের

এমনিতেই সেবাশ্রয় নিয়ে চাপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে আরও এক অভিযোগ দায়ের হল তৃণমূল সাংসদের বিরুদ্ধে। সেই অভিযোগ পত্রে দাবি করা হয়েছে, করোনার সময় অর্থাৎ 2020 সালে কোভিড পরীক্ষার নাম করে ডায়মন্ড হারবারে নানান অনিয়ম হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাসের অভিযোগ, অভিষেকের প্রত্যক্ষ নির্দেশ এবং নেতৃত্বেই কোভিড শিবিরের যাবতীয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। একই সাথে 2022 সালে করোনার দ্বিতীয় ঢেউ যখন আছড়ে পড়ল সেই সময় ওই কর্মসূচির জন্য জিনিসপত্র কেনাকাটা থেকে শুরু করে সরকারি সম্পত্তির ব্যবহারের মতো নানান ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে FIR দায়ের করে পুলিশকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের অনুরোধ জানিয়েছেন বিজেপি নেতা।

Click here to Read More
Previous Article
জাতীয় পতাকা হাতে বিশাল 'তিরঙ্গা যাত্রা' বিজেপির
Next Article
বকেয়া DA-র দাবিতে চড়ল সুর, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment