indiahood
indiahood

গভীর নিম্নচাপে ৩ জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কী হবে কলকাতায়? আজকের আবহাওয়া

4 hours ago

সহেলি মিত্র, কলকাতা: একটানা ভারী বৃষ্টিতে জলমগ্ন কলকাতা সহ একের পর এক জায়গা। রীতিমতো বানভাসি পরিস্থিতি তৈরী হয়েছে সর্বত্র। সৌজন্যে গভীর নিম্নচাপ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা স্পেশাল বুলেটিন অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পাশের পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের ওপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার ফলে আপাতত দুর্যোগ চলবে বাংলায়। আজ মঙ্গলবারও দিনভর কলকাতা সহ সিংহভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলার কয়েকটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি)  হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির এক বা দুটি স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার এক বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিমি পর্যন্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে নিম্নচাপটি এটি প্রথমে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এবং তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহারের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটি এখন ফিরোজপুর, মুজাফফরনগর, বস্তি, পাটনা, উপকূলীয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন এলাকা এবং উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে নিম্নচাপের কেন্দ্রস্থল অতিক্রম করে এবং সেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়া, উত্তরবঙ্গের সমস্ত জেলার এক বা দুটি স্থানে বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০-৪০ কিমি পর্যন্ত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

বুধবার কেমন থাকবে বাংলার আবহাওয়া? উত্তরবঙ্গের কথা বললে, এদিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার এক বা দুটি স্থানে ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।  উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Click here to Read More
Previous Article
সোনা না শেয়ার বাজার, এখন কোথায় বিনিয়োগ করলে আপনার লাভ? বুঝে নিন
Next Article
বৈভব সূর্যবংশীর জনপ্রিয়তায় আড়ালে চলে গিয়েছেন টিম ইন্ডিয়ার এই ব্যাটসম্যান!

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment