indiahood
indiahood

চিনের একাধিপত্যে ধস নামাবে পুরুলিয়ার খনি! বিরল খনিজ খননে বড় পদক্ষেপ সরকারের

2 days ago

অনন্যা সরকার, পুরুলিয়া: পুরুলিয়ায় এবার খনন হবে রেয়ার অর্থ এলিমেন্ট (Rare Earth Elements) বা বিরল মৃত্তিকা মৌলের। পুরুলিয়া (Purulia) ঝালদা-২ তহসিলের তাহাদ্দিরি গ্রামের বেকু রেয়ার মেটাল ব্লকে শুরু হতে চলেছে বিরল ধাতুগুলির খননকার্য। এবার এই খনিজ ব্লকের জন্য নিলামের আদেশনামা জারি করেছে কেন্দ্রীয় সরকার। প্রসঙ্গত, বিশ্বের বিরল খনিজ সম্পদের বেশিরভাগটাই রয়েছে চিনের দখলে। এবার চিনের ওপর নির্ভরতা কমাতে ভারতে এর খনন শুরু হতে চলেছে। ফলে চাপে পড়তে চলেছে চলেছে চিন। 

পুরুলিয়ার এবার শুরু হবে মহামূল্যবান ধাতুর খননকার্য 

কিছুমাস আসে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই (GSI) দেশে রেয়ার  আর্থের অনুসন্ধান প্রকল্প শুরু করে। আর তারই ফলস্বরূপ পুরুলিয়ায় এই বিরল খনিজের সন্ধান মেলে। ভারতে ‘রেয়ার আর্থ মাইনিং’-এর মানচিত্রে এতদিন, কেরল, তামিলনাড়ুর, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার নামই এগিয়ে ছিল। তবে পুরুলিয়ার পাথুরে মাটির নীচে মেলে গুপ্তধনের সন্ধান। এই বিরল মৃত্তিকা খনিজ হল ১৭টি ধাতব মৌলের একটি বিশেষ গোষ্ঠী। এগুলির চাহিদা সারা বিশ্বে ব্যাপক, তাই এগুলির উত্তোলন শুরু হলে রাজ্য ও কেন্দ্রের কোষাগারে ঢুকবে বিপুল অর্থ। অন্যদিকে, অনেক কর্মসংস্থানও হতে চলেছে ওই মাইনিং প্রোজেক্টটির জন্য। ইতিমধ্যেই পুরুলিয়া দু’নম্বর ব্লকের বেলমা গ্রাম পঞ্চায়েতের কালাপাথর-রঘুডি গ্রামের ধাতব ব্লকে ০.৬৭ মিলিয়ন টন রেয়ার আর্থ মেটোরিয়ালের সন্ধান মেলে। এরজন্যও নিলামের আদেশনামা জারি করেছিল কেন্দ্র।

আরও পড়ুন: মাত্র ৬৯ টাকায় কলকাতায় শুরু যাত্রী সাথীর এসি শাটল বাস, মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা

জানিয়ে রাখি, কম্পিউটার, মোবাইল থেকে শুরু করে বিদ্যুৎচালিত যানবাহন (EV)-এর মতো অত্যাধুনিক বৈদ্যুতিক যন্ত্রপাতির প্রযুক্তিতে বর্তমানে অপরিহার্য হয়ে উঠেছে এই বিরল খনিজ। তাই গ্লোবাল মার্কেটে চিন ও আমেরিকার মতো প্রথম বিশ্বের দেশগুলি এই সম্পদের দখল নেওয়ার জন্য রীতিমতো লড়াই করছে। ক্ষমতার ভারসাম্যের দিকটি নতুন করে এই বিরল খনিজ নির্ধারণ করে দিচ্ছে। যেকোনো দেশের প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা এবং আধুনিক প্রযুক্তির ভবিষ্যৎ এই ১৭টি বিশেষ রেয়ার আর্থ এলিমেন্টের ওপর নির্ভরশীল। আর তাই যত দিন যাচ্ছে চাহিদা বাড়ছে বিরল ধাতুগুলির। 

আরও পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ৮ জেলায়, আজকের আবহাওয়া

চিন নেমে পড়েছে কূটনৈতিক খেলায়। ব্রাজিল, রাশিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়ার মতো দেশেও রেয়ার আর্থ এলিমেন্ট পাওয়া যায়, তবে চিনের কাছে পরিমাণে তা নগন্য। তাই ভারতের এই মাইনিং প্রজেক্ট ভীষণভাবে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভারতে এবার ওই ১৭টি বিরল ধাতুর খননকার্য শুরু হলে চিনের একাধিপত্যে কোপ পড়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এছাড়া চিন বিরল খনিজ রপ্তানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ কঠোর করেছে, তাই বিশ্ব বাজারে যে প্রতিযোগিতা শুরু হয়েছে সেখানেও ভারত একটি ভালো অবস্থানে থাকবে বলে আশা করা হচ্ছে।

Click here to Read More
Previous Article
মাত্র ৬৯ টাকায় কলকাতায় শুরু যাত্রী সাথীর এসি শাটল বাস, মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা
Next Article
এসি ছাড়াই ঠান্ডা থাকবে গোটা বিল্ডিং, বিশ্বের সবথেকে ‘উজ্বল সাদা রঙ’ আবিষ্কার গবেষকদের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment