indiahood
indiahood

চলতি বছরে আর কতদিন ছুটি সরকারি কর্মীদের? বাড়ল নাকি কমল, দেখে নিন লিস্ট

3 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হয়েছে। নতুন সরকার একাধিক প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন, যাতে আমজনতা থেকে শুরু করে সরকারি কর্মচারীরা পর্যন্ত প্রভাবিত হচ্ছে। তবে এখন একটাই প্রশ্ন, চলতি বছরে সরকারি কর্মীরা আর কতদিন ছুটি পাবে (Holiday List)? ছুটির তালিকা কি কমল নাকি বাড়ল? বস্তুত, এখন চলছে আগস্ট মাস। আর হাতে গোনা চারটে মাস পরে চলতি বছরে। তাই এখনও সরকারি কর্মীরা কতদিন ছুটি পাবে তা জানতে অবশ্যই চোখ রাখুন এই প্রতিবেদনের উপর।

চলতি বছরে আর কতদিন ছুটি?

এখন চলছে আগস্ট মাস। বাকি রয়েছে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। দেখে নিন বাকি ছুটিগুলির তালিকা-

  • ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে ছুটি থাকবে।
  • ২৬ আগস্ট, ফতেয়া দোয়াজ দাহাম উপলক্ষে রাজ্যের সমস্ত সরকারি অফিস বন্ধ থাকবে।
  • ২৮ আগস্ট, রাখি বন্ধন উপলক্ষে ছুটি।
  • ৪ সেপ্টেম্বর, জন্মাষ্টমী উপলক্ষে ছুটি থাকবে।
  • ১৭ সেপ্টেম্বর, বিশ্বকর্মা পূজা উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিস থেকে শুরু করে স্কুল-কলেজ বন্ধ থাকবে।
  • ২ অক্টোবর, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে।
  • ১০ অক্টোবর, মহালয়া উপলক্ষে সরকারি অফিস বন্ধ।
  • ১৫ থেকে ২১ অক্টোবর, দুর্গাপূজার চতুর্থী থেকে শুরু করে বিজয় দশমী পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি অফিস-আদালত সবকিছুই বন্ধ থাকবে।
  • ২২ থেকে ২৪ অক্টোবর, দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত ছুটি দেওয়া হবে।
  • ২৬ অক্টোবর, কোজাগরী লক্ষীপূজা উপলক্ষে ছুটি থাকবে।
  • ৯ থেকে ১০ নভেম্বর, কালীপূজা উপলক্ষে ছুটি থাকবে।
  • ১১ নভেম্বর, ভাইফোঁটা উপলক্ষে ছুটি।
  • ১২ নভেম্বর, ভাইফোঁটার পরের দিনও ছুটি থাকবে।
  • ১৬ নভেম্বর, ছটপূজা উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকবে।
  • ২৪ নভেম্বর, গুরুনানকের জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে।
  • ২৫ ডিসেম্বর, বড়দিন বা ক্রিসমাস উপলক্ষে বিশেষ ছুটি দেওয়া হবে।
  • ৩০ ডিসেম্বর, হুল দিবস উপলক্ষে শুধুমাত্র আদিবাসী এবং সাঁওতাল জনজাতিদের জন্যই ছুটি।

আরও পড়ুন: সোনা, রুপোর দামে বড় লাফ! অনেকটাই বাড়ল দাম, আজকের রেট

সবমিলিয়ে বলতে গেলে, নতুন সরকার এসেও রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির তালিকায় সেরকম কোনও রদবদল হয়নি। কিন্তু হ্যাঁ, চলতি বছরের রবিবারগুলিতে যে সমস্ত উৎসব পড়ছে সেগুলি আলাদা করে ছুটির তালিকায় আর অন্তর্ভুক্ত করা হয়নি।

Click here to Read More
Previous Article
১৮ টাকা অবধি বাড়তে পারে ঘরোয়া LPG-র দাম? বড় প্ল্যান করছে সরকার
Next Article
কেন বাংলাদেশে হামলা হল সাকিব আল হাসানের বাড়িতে? জানুন আসল কারণ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment