indiahood
indiahood

কেন বাংলাদেশে হামলা হল সাকিব আল হাসানের বাড়িতে? জানুন আসল কারণ

3 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের অশান্ত হয়ে উঠল বাংলাদেশ। বুধবার রাতে ওপার বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সাকিব আল (Shakib Al Hasan) হাসানের বাড়িতে হামলা চালায় কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারকা ক্রিকেটারের বাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় পেট্রোল বোমা। তাতে আগুন লেগে যায় বাড়ির একাংশে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে হঠাৎ কেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তথা আওয়ামী লিগ সাংসদের বাড়িতে হামলা হল? 

কেন হামলা চালানো হল সাকিব আল হাসানের বাড়িতে?

বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ক্রিকেট খেলতে খেলতেই রাজনীতিতে পা রেখেছিলেন তিনি। হয়েছিলেন আওয়ামী লিগের সাংসদ। শেখ হাসিনার সরকার থাকাকালীন মাঠে ময়দানে নেমেও রাজনীতি করতে দেখা গিয়েছিল তাঁকে। তবে ওপার বাংলায় পরিবর্তিত পরিস্থিতিতে একেবারে আড়ালে চলে গিয়েছিলেন সাকিব। হাসিনা বাংলাদেশ ছাড়ার পর শোনা গিয়েছিল, সাকিবও দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন।

 

গতকাল অর্থাৎ 5 আগস্ট, বুধবার দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে অংশ নিয়েছিলেন সাকিব। ওই বৈঠকের ভিডিওতে দেখা গিয়েছিল বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ককে। সাংবাদিক বৈঠকের ভিডিওতে সাকিবকে দেখতে পাওয়ার পরই বাংলাদেশে আক্রান্ত হল তাঁর বাসভবন। অনেকেই মনে করছেন, হাসিনার সাথে আওয়ামী লিগ নেতা সাকিবকে দেখা গিয়েছিল বলেই ক্ষোভের বসে তারকা ক্রিকেটারের বাড়িতে হামলা চালানো হয়।

অবশ্যই পড়ুন: ১৮ টাকা অবধি বাড়তে পারে ঘরোয়া LPG-র দাম? বড় প্ল্যান করছে সরকার

উল্লেখ্য, গতকাল সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব স্পষ্ট করে জানিয়েছেন যাই হয়ে যাক তিনি আগামী ডিসেম্বরেই নিজের দেশে ফিরবেন। হাসিনার বক্তব্য ছিল, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমি গ্রেফতার হতে বা মৃত্যুবরণ করতেও প্রস্তুত।” জানিয়ে রাখা ভাল, দু’বছর আগে 5 আগস্টই চাপের মুখে বাংলাদেশ ছেড়ে এসেছিলেন হাসিনা।

Click here to Read More
Previous Article
চলতি বছরে আর কতদিন ছুটি সরকারি কর্মীদের? বাড়ল নাকি কমল, দেখে নিন লিস্ট
Next Article
টিম ইন্ডিয়ার সাথে শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন চার নেট বোলার

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment