indiahood
indiahood

দেউলিয়া হওয়ার পথে ফুটবলার, বাঁচতে বিক্রি করলেন ফিফা বিশ্বকাপ জয়ের মেডেল

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফিফা ফুটবল বিশ্বকাপজয়ী দলের সদস্য, ফ্রান্সের বেঞ্জামিন মেন্ডি (France  Footballer) বর্তমানে দেউলিয়া হওয়ার পথে। আর ঠিক সে কারণেই কোনও মতে সংসার চালাতে বিশ্বকাপ জেতার পর পাওয়া বিজয়ী পদকটি বিক্রি করার তোরজোর শুরু করেন কিলিয়ন এমবাপের দেশের প্লেয়ার। শোনা যাচ্ছে, সেই মর্মে নিজের পদকটি নিলামে তুলেছিলেন ফ্রান্সের 32 বছর বয়সী ফুটবলার। জানা যাচ্ছে, একটি সংস্থা ইতিমধ্যেই এই ফরাসি তারকার মেডেলটি কিনে নিয়েছে। কিন্তু কত অর্থে বিক্রি হল মেন্ডির বিশ্বকাপ জয়ের মেডেল?

কত টাকায় বিক্রি হল মেন্ডির মেডেল?

2018 সালের বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। সেই দলের নিয়মিত সদস্য ছিলেন ডিফেন্ডার মেন্ডি। দলকে জেতাতে মাঠে নিজেকে নিংড়ে দিয়েছিলেন এই ফুটবলার। তারপরই শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালে উঠে ট্রফি নিশ্চিত করে ফ্রান্স। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিশ্বকাপ জয়ের পর বাকি প্লেয়ারদের সাথে মেডেল পেয়েছিলেন মেন্ডি। এবার সেই মেডেলই নিলামে তুলে বিক্রি করে দিলেন ফরাসি তারকা।

জানা গিয়েছে, ফ্রান্সের তারকা ফুটবলার তাঁর আর্থিক সংকটের মাঝে বিশ্বকাপ জেতার পর পাওয়া মেডেলটি নিলামে তুললে সেই মেডেল কিনে নিয়েছিল একটি সংস্থা। বলাই বাহুল্য, গোল্ডিন নামক নিলাম সংস্থার হাত ধরেই ওই মেডেল বিক্রি করেছিলেন তিনি। বদলে পেয়েছিলেন 46,000 ইউরো বা ভারতীয় মুদ্রায় 50 লাখ রুপি। সেই খবর প্রকাশ্যে আসতেই মাথায় হাত পড়ে গিয়েছে ফুটবল ভক্তদের।

অবশ্যই পড়ুন: আগস্ট থেকে ডিসেম্বরে সুখ-সমৃদ্ধির দ্বার খুলবে এই ৫ রাশির, ভবিষ্যদ্বাণী বাবা ভাঙ্গার

প্রসঙ্গত, ফ্রান্সের তারকা ফুটবলার মেন্ডির বিরুদ্ধে 8টি গুরুতর ধর্ষণের অভিযোগ উঠেছিল। আর সেই অভিযোগে নিজেকে নির্দোষ প্রমাণ করতে দীর্ঘ আইনি লড়াই লড়তে হয়েছে এই ফুটবলারকে। আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। আইনি জটিলতার হাত থেকে বাঁচতে নিজের বাড়ি, মূল্যবান ঘড়ি এমনকি সুপারকারও বিক্রি করে দিয়েছিলেন ফ্রান্স ফুটবল দলের প্রাক্তন সদস্য। যাতে দেউলিয়া হয়ে যেতে না হয় সেজন্য নাকি শেষ পর্যন্ত নিজের চেশায়ারের বাড়িটিও বিক্রি করে দিয়েছিলেন এই প্রাক্তন প্লেয়ার।