indiahood
indiahood

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহর বিকল্প হলেন আকিব নবি দার

6 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জসপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) বিকল্প বেছে নিল নির্বাচন কমিটি। এর আগে 15 সদস্যের স্কোয়াডে সুযোগ পেলেও ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হতো ভারতীয় বোলারকে। শেষ পর্যন্ত সেই পরীক্ষায় পাস করলেও শোনা যাচ্ছে, ভারতীয় তারকার বাঁ পায়ে অসস্তি থাকায় শ্রীলঙ্কা সফরে থাকতে পারছেন না তিনি। আর ঠিক সে কারণেই এবার বুমরাহর বিকল্প বেছে নিল BCCI। টিম ইন্ডিয়ায় প্রথমবারের মতো জায়গা পেলেন জম্মু ও কাশ্মীরের বোলার আকিব নবি দার (Auqib Nabi)।

কেন আকিবকেই দলে নেওয়া হল?

ভারতীয় নির্বাচন কমিটির তরফে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করার পরেই অনেকেই ধারণা করেছিলেন হয়তো শেষ পর্যন্ত খেলতে পারবেন না বুমরাহ। যদিও সংবাদ সংস্থা PTI কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছিলেন বুমরাহ ফিটনেস পরীক্ষায় পাস করে গিয়েছেন। আশা করা যাচ্ছে তিনি বিদেশে খেলতে যেতে পারবেন। সেই খবরের পর রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়ে দেন, বুমরাহর বাঁ পায়ে সমস্যা থাকার কারণে তিনি শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়লেন।

সূত্রের খবর, এখনই ভারতীয় ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতে ক্রিকেটের নিয়ামক সংস্থা। তাই তারকা পেসারকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বদলে জায়গা দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের পেসারকে। জানিয়ে রাখা প্রয়োজন, আজ পর্যন্ত ভারতের জার্সিতে খেলেননি আকিব। শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেলে সেটাই হবে তাঁর অভিষেক সিরিজ। অনেকেরই প্রশ্ন, কেন এই প্লেয়ারকেই বেছে নেওয়া হল?

অবশ্যই পড়ুন: পাকিস্তানে শান্তি মিছিলে আত্মঘাতী হামলায় নিহত ১৪, আহত ২২

আসলে ঘরোয়া ক্রিকেটে বিগত দিনগুলিতে আকিব দুর্দান্ত ছন্দে ছিলেন। গত দুই রঞ্জি ট্রফিতে 104টি উইকেট নিয়েছেন এই খেলোয়াড়। এর মধ্যে 2025-26 সিজনেই 60 উইকেট তুলেছেন আকিব। সেই সূত্রেই প্রথমবারের মতো রঞ্জি ট্রফি জিততে পেরেছে জম্মু ও কাশ্মীর। তাছাড়াও এর আগে ভারতীয় এ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন আকিব। সেখানেও ছটি উইকেট তুলেছিলেন তিনি। বিগত দিনগুলিতে ক্রিকেটে বল হাতে দুর্ধর্ষ পারফরমেন্সের জন্যই এই প্লেয়ারকে টিম ইন্ডিয়ায় জায়গা দেওয়া হল।

Click here to Read More
Previous Article
দেউলিয়া হওয়ার পথে ফুটবলার, বাঁচতে বিক্রি করলেন ফিফা বিশ্বকাপ জয়ের মেডেল
Next Article
আদ্রা ডিভিশনে ফের বাতিল একাধিক ট্রেন, আন্দোলনের প্রস্তুতি ক্ষুব্ধ যাত্রীদের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment