indiahood
indiahood

দরজায় ছাতা আটকে থামানো হল এসি লোকাল, ট্রেনে ওঠার অদ্ভুত উপায় দেখে অবাক সবাই

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: গত বছর আগস্ট মাসে ভারতীয় রেলওয়ে (Indian Railways) পূর্ব রেলের শিয়ালদহ ও রানাঘাট শাখায় চালু করা হয় এসি লোকাল ট্রেনগুলো (AC Local Train)। তারপর থেকে মাঝেমাঝেই নানা কারণে এই বিশেষ পরিষেবা প্রদানকারী ট্রেনগুলো খবরের শিরোনামে এসেছে। এখন এই ট্রেনে ওঠার এক অদ্ভুত কৌশলের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Viral Video)। ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি তার হাতের ছাতা তাই বন্ধ হয়ে যাওয়া দরজায় ফাঁকে ঢুকিয়ে ট্রেনটিকে থামিয়ে দেন। এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

দরজার ফাঁকে ছাতা ঢুকিয়ে ট্রেন থামানোর চেষ্টা যাত্রীর 

বর্ণালী পাত্র সামন্ত নামের এক ফেসবুক ইউজার নিজের প্রোফাইল থেকে ওই ভিডিওটি শেয়ার করেছেন। ভিডিওতে দেখা গেছে, স্টেশন থেকে প্রায় ছেড়ে দিচ্ছে ট্রেন। দরজাও প্রায় বন্ধ। এক ব্যক্তি দৌড়ে এসে ট্রেনের দরজায় যতটুক ফাঁক তখনও ছিল, তারমধ্যে ঢুকিয়ে দিয়েছেন হাতে থাকা ছাতাটি। লোকো পাইলটের কেবিনের পাশের বগিতেই ঘটছে ঘটনাটি। ট্রেনে ছাড়তে ব্যাঘাত ঘটানোয় কী হয়েছে দেখতে বাইরে আসেন সহকারী।

ট্রেন চালক বাধ্য হয়ে আবার খুলে দেন বন্ধ এসি লোকলের দরজা। ওই ব্যক্তি ও তার পিছনে থাকা আরও কিছু যাত্রী উঠতে পারেন ট্রেনে। এরপর প্রায় সঙ্গে সঙ্গেই আবার বন্ধ হয়ে যায় ট্রেনের দরজা। তারপরও কিছু যাত্রীকে ট্রেনে ওঠার উদ্দেশ্যে ছুটে আসতে দেখা যায়। কিন্তু ততক্ষণে বন্ধ হয়ে গেছে দরজা। ট্রেনটি ধীরে ধীরে স্টেশন ছাড়তে শুরু করে। 

আরও পড়ুনঃ ভারত থেকে E20 পেট্রোল কিনতে চাইছে না ভুটান, নেপথ্যে কী কারণ?

এই ভিডিওটি দেখে নেটনাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। কেউ কেউ বলছেন এটি অত্যন্ত বিপদজনক আচরণ। এতে দুর্ঘটনা হওয়ার সম্ভবনা রয়েছে। আবার কেউ কেউ ওই ব্যক্তির বুদ্ধির প্রশংসা করেছেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চলন্ত বা ছাড়তে যাওয়া ট্রেন এভাবে আটকানো উচিত নয়। এই ধরনের হস্তক্ষেপে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। তাছাড়া ট্রেন ছাড়ার সময় বারবার এভাবে আটকানোর চেষ্টা করলে ট্রেন ছাড়তে বিলম্ব হয়, যা যাত্রী পরিষেবা বিঘ্নিত করতে পারে। 

Click here to Read More
Previous Article
এক চার্জে ছুটবে ৪০০ কিমি, সস্তার ইভি লঞ্চ করল Kia 
Next Article
এক ম্যাচে ৯টি বিশ্বরেকর্ড মেসির, টপকালেন পেলে, মারাদোনা, এমবাপেকে!

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment