indiahood
indiahood

এক চার্জে ছুটবে ৪০০ কিমি, সস্তার ইভি লঞ্চ করল Kia 

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে প্রতিযোগিতা দিনের পর দিন বাড়ছে। আর সেই প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে চলেছে Kia India। সংস্থাটি তাদের জনপ্রিয় কমপ্যাক্ট SUV Kia Syros এর সম্পূর্ণ বৈদ্যুতিক সংস্করণ Kia Syros EV খুব শীঘ্রই বাজারে আনতে চলেছে বলে খবর। আশা করে যাচ্ছে যে, চলতে জুলাই মাসের শেষ সপ্তাহে গাড়িটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হতে পারে এবং আগস্ট মাসেই তা বিক্রি শুরু হবে।

তবে নতুন এই ইলেকট্রিক এসইউভি-তে দীর্ঘ রেঞ্জ, আধুনিক প্রযুক্তি এবং একাধিক প্রিমিয়াম ফিচার্সের সমন্বয় দেখা যেতে পারে। যার ফলে টাটা মোটরস থেকে শুরু করে মাহিন্দ্রা বা অন্যান্য সংস্থার জনপ্রিয় ইলেকট্রিক গাড়িগুলির সামনে এটি হতে পারে বড়সড় প্রতিদ্বন্দ্বী। বিস্তারিত জানুন এই প্রতিবেদনে।

SUV Kia Syros-র ডিজাইনে থাকবে পরিচিত স্টাইল

Kia Syros EV গাড়ির ডিজাইনে বর্তমান পেট্রোল এবং ডিজেল মডেলের পাকাপোক্ত বক্সি স্টাইল বজায় রাখা হলেও বৈদ্যুতিক সংস্করণ হিসেবে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে। যার মধ্যে প্রথমত থাকতে পারে সামনের ফেন্ডারে চার্জিং পোর্ট। দ্বিতীয়ত নতুন ডিজাইনে অপটিমাইজ অ্যালয় হুইল দেওয়া হতে পারে। এছাড়া আপডেটেড ফ্রন্ট ও রিয়ার বাম্পার থাকতে পারে। তাছাড়াও ফ্লাশ ডোর হ্যান্ডেল দেওয়া হতে পারে এই গাড়িতে।

এদিকে Kia Syros EV গাড়ির ইন্টেরিয়রেও আধুনিক প্রযুক্তির স্পষ্ট ছাপ থাকতে পারে বলে আশা করা যাচ্ছে। যাত্রীদের আরাম এবং নিরাপত্তার কথা মাথায় রেখে এই গাড়িতে একাধিক উন্নত ফিচার দেওয়া হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হল—

  • ট্রিপল স্ক্রিন সেটআপ
  • বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
  • ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার
  • Vehicle-to-Load প্রযুক্তি
  • ADAS
  • ভেন্টিলেটেড ফ্রন্ট সিট
  • প্যানোরামিক সানরুফ
  • ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং
  • Android Auto ও Apple CarPlay সাপোর্ট
  • প্রিমিয়াম কেবিন ফিনিশ

ব্যাটারি এবং রেঞ্জ

বেশ কিছু সূত্রের খবর, Kia Syros EV গাড়িতে দুটি ব্যাটারি প্যাক থাকতে পারে। সেগুলি হল 42kWh এবং 49kWh। এমনকি একবার সম্পূর্ণ চার্জে গাড়িটি 300 থেকে 400 কিলোমিটার পর্যন্ত ছুটতে পারে বলেই অনুমান করা হচ্ছে। তাছাড়া উন্নত ইলেকট্রিক মোটরের কারণে শহরের পাশাপাশি হাইওয়েতে ভালো পারফরম্যান্স দেবে এই গাড়ি।

আরও পড়ুন: এবার ডিজেলে মেশানো হবে ১৫% আইসোবিউটানল, জানালেন পরিবহণ মন্ত্রী

বাজার বিশেষজ্ঞদের মতে, Kia Syros EV গাড়ির প্রাথমিক এক্স শোরুম দাম হতে পারে 15 লক্ষ টাকা থেকে। তবে টপ ভেরিয়েন্টের দাম 20 লক্ষ টাকা পর্যন্ত পৌঁছানো যে সম্ভব তা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই দামে প্রিমিয়াম ফিচার, উন্নত প্রযুক্তি আর দীর্ঘ রেঞ্জের কারণে এটি ভারতের ইলেকট্রিক এসইউভি বাজারে শক্তিশালী প্রতিযোগী হতে পারে বলেই মনে করা হচ্ছে।

Click here to Read More
Previous Article
এসএসসি-র চেয়ারম্যানের দায়িত্বে বরিষ্ঠ আইএএস দুষ্মন্ত নারিয়ালা
Next Article
দরজায় ছাতা আটকে থামানো হল এসি লোকাল, ট্রেনে ওঠার অদ্ভুত উপায় দেখে অবাক সবাই

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment