indiahood
indiahood

দুর্গাপুরে NIA-র অভিযান, বাড়ি ঘিরে তল্লাশি, কী অভিযোগে তদন্ত?

1 week ago

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল আন্তর্জাতিক মানব পাচারের ঘটনা। আর সেই ঘটনার তদন্ত করতে ময়দানে নামল NIA। আজ সাতসকালে দুর্গাপুরের (NIA Raids At Durgapur) মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকার এক ব্যাক্তির বাড়িতে গেল জাতীয় তদন্তকারী সংস্থা। ছ’জনের দলে একজন মহিলা আধিকারিকও রয়েছেন বলে খবর। সঙ্গে পুলিশের বিশাল বাহিনী। জানা গিয়েছে, বিহারের (Bihar) বাসিন্দা গোলাম রাজা নামে এক ব্যক্তির বাড়িতে চলছে চিরুনি তল্লাশি। এই ঘটনায় স্থানীয়দের মনে বাড়ছে কৌতূহল।

NIA অভিযান দুর্গাপুরে

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, আন্তর্জাতিক মানব পাচার চক্র মামলায় বেশ কিছুদিন ধরেই তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা NIA। এবার সেই তদন্তের স্বার্থেই আজ সোমবার সাতসকালে সংস্থার হেডকোয়ার্টার থেকে কয়েকজন তদন্তকারী আধিকারিক দুর্গাপুরের মেন গেট সংলগ্ন নিউ স্টিল পার্ক এলাকায় হানা দেয়। সেখানে গোলাম রাজা নামে যে ব্যক্তির বাড়িতে অভিযান চলছে তিনি আসলে বিহারের মজফফরপুর থেকে এসেছিলেন বছর তিনেক আগে। আগে ছত্তিশগড়ে গোলাম টায়ারের কারখানায় কাজ করতেন তিনি। আর সেখানেই কোনও একটি নাশকতামূলক ঘটনার সঙ্গে গোলাম জামার নাম জড়িয়ে গিয়েছিল।

দূরত্ব বজায় রাখত প্রতিবেশীদের সঙ্গে

সূত্রের খবর গোলাম জামা নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঠিকা কর্মী সরবরাহের নামে মানবপাচারের অভিযোগও রয়েছে। এনআইএ সোমবার গোলাম জামার বাড়িতে গিয়ে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বাড়িতেও চলছে তল্লাশি। এদিকে আশেপাশের প্রতিবেশীদের তরফে জানা গিয়েছে, ওই ব্যক্তির সঙ্গে তাঁদের তেমন আলাপ-পরিচয় নেই। প্রতিবেশী সামিম আলম জানাচ্ছেন, ‘‘গোলাম জামার স্ত্রী বলেছিলেন যে উনি মালয়েশিয়াতে ছয় মাস ছিলেন। আগে টায়ারের দোকানে কাজ করতেন। ওঁর বাড়ি ছত্তিশগড়ে বলেও আমরা শুনেছি।”

আরও পড়ুন: গৃহীত হবে ২০০ ও ৫০০-র নোট! ভারতীয় রুপি নিয়ে নিয়ম শিথিল নেপালে

গোলাম জামার বিরুদ্ধে ছত্তিশগড়ের একটি ট্রাভেল এজেন্সিতে ভুয়ো পাসপোর্ট তৈরির অভিযোগও উঠেছে। তাতেই পুলিশের সন্দেহ বাড়ছে তবে কি ভুয়ো পাসপোর্ট তৈরি করে বিদেশে ঠিকা কর্মী পাঠানো এবং তার আড়ালে মানবপাচারই ছিল গোলাম জামার কাজ? যদিও মানব পাচার চক্র মামলায় রাজ্যে এনআইএ-র অভিযান এই প্রথম নয়। কয়েক বছর আগেই উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় তল্লাশি চালিয়ে ৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। এখন দেখার এই ঘটনার পরিণতি কী হয়।

Click here to Read More
Previous Article
গৃহীত হবে ২০০ ও ৫০০-র নোট! ভারতীয় রুপি নিয়ে নিয়ম শিথিল নেপালে
Next Article
হয়ে যেতে পারে নিশ্চিহ্ন! তার আগেই ঘুরে আসুন পশ্চিমবঙ্গের সবথেকে ছোট দ্বীপ থেকে

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment