indiahood
indiahood

এ মাসেই শুরু এশিয়া কাপ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, দেখুন ম্যাচের তারিখ

2 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ক্রিকেটের রণক্ষেত্রে মুখোমুখি হচ্ছে ভারত এবং পাকিস্তান (India Vs Pakistan)। এ বছর এশিয়া কাপে মুখোমুখি হতে চলেছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী। তবে পুরুষদের নয় বরং মহিলাদের এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হবে দুই নারী দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, চলতি মাস অর্থাৎ আগস্টের 28 তারিখ থেকে শুরু হচ্ছে মহিলাদের এশিয়া কাপ। আর সেই আসরে কবে একে অপরের বিরুদ্ধে খেলবে ভারত এবং পাকিস্তান নারী বাহিনী?

কবে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান?

সম্প্রতি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল এশিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী দল ভারত এবং পাকিস্তান। সেই আসরের পর এবার 28 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে দুই দলের ম্যাচ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছরের এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি হবে 5 সেপ্টেম্বর। যদিও ভারতীয় মহিলা দল এই টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ খেলবে 30 আগস্ট।

প্রকাশ্যে আসা মহিলাদের এশিয়া কাপের সূচি অনুযায়ী, 28 আগস্ট এশিয়া কাপ শুরু হয়ে তা চলবে পরবর্তী 13 সেপ্টেম্বর পর্যন্ত। এই দিনই অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল। যেহেতু এশিয়া কাপ ফলে এই ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল অংশ নেবে এই টুর্নামেন্টটিতে। ভারত, পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা, হংকং, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী ও ইন্দোনেশিয়া খেলবে এই টুর্নামেন্টের।

অবশ্যই পড়ুন: প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করলেন NCPI সাংসদরা, কী কথা হল? প্রকাশ্যে এল সব

2026 মহিলাদের এশিয়া কাপের এ গ্রুপে ভারত এবং পাকিস্তানের সাথে রয়েছে থাইল্যান্ড ও হংকং। অন্যদিকে বি গ্রুপে রয়েছে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইন্দোনেশিয়া। মূলত 8টি দলকে দুটি করে গ্রুপে ভাগ করা হয়েছে। বলে রাখা প্রয়োজন, 30 আগস্ট থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ রয়েছে ভারতের। এরপর 3 সেপ্টেম্বর হংকং এবং 5 সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে টিম ইন্ডিয়া। সেই আসরের জন্য এখনও দল ঘোষণা বাকি ভারতের। এই আসরের দুটি সেমিফাইনাল 10 ও 11 সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে 6টা থেকে হওয়ার কথা।

Click here to Read More
Previous Article
চপ বিক্রেতা থেকে ১০০ কোটির মালিক, বীরভূমের রাম সাউকে নিয়ে তদন্তের দাবি
Next Article
পুজোর আগেই যুবশক্তির ৩০০০ টাকা? পোর্টাল চালু নিয়ে বড় খবর

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment