indiahood
indiahood

পুজোর আগেই যুবশক্তির ৩০০০ টাকা? পোর্টাল চালু নিয়ে বড় খবর

2 days ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনার পর রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুবশক্তি (Yuva Shakti) প্রকল্প কবে চালু হবে এই নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদিও এবারের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছিলেন, আগামী অক্টোবর মাস থেকেই এই প্রকল্প শুরু হবে। যেখানে গ্রাজুয়েট যুবকদের দেওয়া হবে প্রতি মাসে ৩০০০ টাকা করে অর্থ সহায়তা, এবং অন্যান্যদের দেওয়া হবে ২০০০ টাকা করে। কিন্তু কবে থেকে আবেদন শুরু হবে সেই বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি এখনও।

কবে খুলছে যুবশক্তির পোর্টাল?

বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সবকিছু ঠিকঠাক থাকলে এবারের পুজোর আগেই যুবশক্তি পোর্টাল খোলা হতে পারে। তবে এ বিষয়ে আগে থেকে রাজ্য সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। পাশাপাশি আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে প্রয়োজনীয় ডকুমেন্ট সংক্রান্ত তথ্যও দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তবে সেক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার মতো অনলাইন এবং অফলাইন দু’ভাবেই চলতে পারে আবেদন।

জানিয়ে রাখি, রাজ্যে সরকার গঠন করার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে সরকার গঠন করার পর যুবসাথীর ১৫০০ টাকা বন্ধ হয়ে যুবশক্তি প্রকল্প চালু করা হবে, যেখানে দেওয়া হবে ৩০০০ টাকা। এই প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার যুবক-যুবতীদের চাকরির ক্ষেত্রে সহায়তা করা এবং বেকারত্ব দূর করা। সেই সূত্র ধরেই এবারের বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, আগামী অক্টোবর মাস থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে গ্রাজুয়েট হলেই মিলবে ৩০০০ টাকা। নাহলে বাকিরা ২০০০ টাকা করে সুবিধা পাবে। এমনকি গ্রাজুয়েট যুবকদের আবেদনের ক্ষেত্রে প্রয়োজন পড়বে প্রভিশনাল ডিগ্রি সার্টিফিকেট।

আরও পড়ুন: এসব মহিলাদের ১৭ তারিখেও ঢুকবে না অন্নপূর্ণা যোজনার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

এদিকে যোগ্যতা নিয়ে যদি আলোচনা করি, তাহলে এই প্রকল্পের সুবিধা পেতে যুবক-যুবতীদের বয়স হতে হবে নূন্যতম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। এর পাশাপাশি বর্তমানে কর্মহীন হতে হবে। অর্থাৎ কোনও কর্মসংস্থানের সাথে যুক্ত থাকা যাবে না। এমনকি ন্যূনতম মাধ্যমিক পাস করতে হবে। কিন্তু সেক্ষেত্রে মিলবে ২০০০ টাকা। আর গ্রাজুয়েশন পাস করলে পাওয়া যাবে ৩০০০ টাকা করে সুবিধা। এছাড়া পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার মধ্যে হতে হবে।

Click here to Read More
Previous Article
এ মাসেই শুরু এশিয়া কাপ, ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, দেখুন ম্যাচের তারিখ
Next Article
শনিবার বেলা ১ টা পর্যন্ত হবে স্কুল, বিরাট ঘোষণা বিহার সরকারের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment