indiahood
indiahood

এবার বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে CBI, বিরাট নির্দেশ আদালতের

5 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court Of India) দ্বারস্থ হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI। জানা যাচ্ছে, অরুণাচল প্রদেশের সরকারের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে তদন্তকারী সংস্থাটি। আর সেই ঘটনায় এবার অরুণাচল প্রদেশের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র বিভাগের প্রধান সচিবকে জবাবদিহির জন্য তলব করেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ CBI এর স্ট্যাটাস রিপোর্ট চেক করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে।

বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের

সদ্য সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, গত 17 জুলাই, CBI সুপ্রিম কোর্টে একটি স্থিতিপত্র জমা দিয়েছিল। এই রিপোর্টের অভিযোগ করা হয়, অরুণাচল প্রদেশের সরকার নথি প্রদানের ক্ষেত্রে সহযোগিতা করছে না। সে কারণেই বেঞ্চ রাজ্যটির মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র বিভাগের সচিবকে তলব করাটা সমীচীন বলে মনে করেছে। আদালত জানিয়ে দিয়েছে, এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী 24 আগস্ট। আর ঠিক সেই দিন আদালতে উপস্থিত থাকতে হবে রাজ্যটির মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র বিভাগের সচিবকে।

এদিন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির তরফে অভিযোগ পাওয়ার পর সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ একেবারে স্পষ্ট করে জানায়, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও কেন অরুণাচল প্রদেশের সরকার তদন্তকারী সংস্থাকে তদন্তে সব রকম সহযোগিতা করছে না তার কারণ ব্যাখ্যা দিতে হবে পরবর্তী শুনানির দিন।

অবশ্যই পড়ুন: পাকিস্তানের থেকে আজাদি! ১১ই আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা বালুচিস্তানের

বলে রাখা প্রয়োজন, এর আগে সুপ্রিম কোর্ট 2015 থেকে 2025 সালের মধ্যে অরুণাচল প্রদেশ রাজ্যের সমস্ত জেলায় পেমা খান্ডু ও তার আত্মীয়দের সাথে যুক্ত সংস্থাগুলিকে সরকারি কাজের চুক্তি প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-কে। তবে সেই নির্দেশের পরেও অরুণাচল সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে। আর তারপরেই নতুন করে কঠোর নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।

Click here to Read More
Previous Article
সাড়ে চার বছর পর মিলল সুখবর, জব কার্ডধারীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা
Next Article
বাঙালি হয়েও বাংলায় পাননি সম্মান! সেই অঙ্কুর হরিয়ানার হয়ে সোনা জিতে গড়লেন ইতিহাস

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment