indiahood
indiahood

সাড়ে চার বছর পর মিলল সুখবর, জব কার্ডধারীদের অ্যাকাউন্টে ঢুকল টাকা

5 days ago

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে কাটল সাড়ে চার বছরের অপেক্ষা। প্রশাসনিক রদবদল হতেই এবার বাংলার জবকার্ডধারীদের (Job Card Holders) ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করল কেন্দ্রীয় সরকার (Central Government of India)। পূর্বতন তৃণমূল সরকারের আমলে আর্থিক সহায়তার অভাব কাজ বন্ধ হয়ে গেলেও বিজেপি আসতেই ১ জুলাই থেকে এ রাজ্যে ‘১০০ দিনের কাজ’-এর বদলে চালু হয়েছিল ‘১২৫ দিনের কাজ’ বা ভিবি জি রামজি প্রকল্প। আর এবার প্রতিশ্রুতি অনুযায়ী সেই কাজের জন্য পারিশ্রমিক বাবদ জবকার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ঢুকল সর্বমোট ১ কোটি টাকা।

অ্যাকাউন্টে ঢুকল মোট ১ কোটি টাকা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে ‘১০০ দিনের কাজ’ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। এইসকল প্রকল্পগুলির আর্থিক অসঙ্গতির কারণে ২০২২ সালের মার্চ মাস থেকে দিল্লি পূর্বতন সরকারকে এই খাতে টাকা দেওয়া বন্ধ করে দেয়। যার ফলে প্রায় সাড়ে চার বছর রাজ্যের জবকার্ড হোল্ডারদের (Job Card Holders) ব্যাংক অ্যাকাউন্টে এক টাকাও ঢোকেনি। কিন্তু গত ৪ মে রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বিজেপি সরকার পুনরায় গত ৯ জুন থেকে ‘১০০ দিনের কাজ’ ফের শুরু হয়। কিন্তু পরে ১ জুলাই থেকে গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও ‘১০০ দিনের কাজ’-এর বদলে চালু হল ‘১২৫ দিনের কাজ’ বা ভিবি জি রামজি প্রকল্প। এবার সেই প্রকল্পের পারিশ্রমিক বাবদ জবকার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ঢুকল মোট ১ কোটি টাকা।

শুরুতে কাজে নানা বাঁধা এসেছিল

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যে মোট ৩৩৩৯টি গ্রাম পঞ্চায়েত আছে। এর মধ্যে অন্তত ২৬০০ গ্রাম পঞ্চায়েতে ‘ভিবি জি রামজি’ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এবং প্রকল্পের কাজ শুরুর পর এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ১৫ লক্ষ শ্রমদিবস পালন করা হয়েছে। তবে পুনরায় এই কাজ শুরু করার ক্ষেত্রে নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছিল নয়া সরকারকে। কারণ নির্বাচনে তৃণমূল হেরে যাওয়ার পরেই পঞ্চায়েতের প্রধান ও নির্বাচিত সদস্যরা কাজে আসা বন্ধ করে দিয়েছিল। যার ফলে নতুন করে কেন্দ্রীয় প্রকল্পের কাজ শুরু করতে পঞ্চায়েত দপ্তরকে পুরোপুরি আধিকারিকদের উপর নির্ভর হতে হযেছিল। তাই কাজ শুরু করতে এত দেরি হয়েছিল।

আরও পড়ুন: ভারত সহ একাধিক দেশের উপর চাপাচ্ছিলেন শুল্ক, ট্রাম্পের বিরুদ্ধে মামলা ২৫ মার্কিন রাজ্যের

প্রসঙ্গত, কেন্দ্রের ‘ভিবি জি রামজি’ প্রকল্প নিয়ে সম্প্রতি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। সেখানে ঠিক হয়েছে, রাজ্যের ২৩টি দপ্তরের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে জবকার্ড হোল্ডারদের জন্য কাজ সৃষ্টি করা হবে। আর এই সমন্বয়ের জন্য মুখ্যসচিবের নেতৃত্বে রয়েছে স্টেট লেভেল স্টিয়ারিং কমিটি। কীভাবে সমন্বিত পরিকল্পনার বাস্তবায়ন হবে, তা নিয়ে একটি SOP জারি করেছিল রাজ্য। কোন দপ্তর বা বিভাগের সঙ্গে কোন কোন ক্ষেত্রে সমন্বয় হবে, বিস্তারিতভাবে জানানো আছে SOP তে।

Click here to Read More
Previous Article
ভারতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল!
Next Article
এবার বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে CBI, বিরাট নির্দেশ আদালতের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment