indiahood
indiahood

এই ৩ শেয়ারের দাম বাড়তে পারে কাল থেকেই, বাজি ধরলেন বিশেষজ্ঞরা!

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু শেয়ারে আস্থা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, আগামী দিনে এই শেয়ারগুলি বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিতে পারে। সেই তালিকায় রয়েছে একাধিক শেয়ার। আজকের প্রতিবেদনে মোট 3টি শেয়ার নিয়ে আলোচনা করা হবে। বিশেষজ্ঞদের মত অনুযায়ী, এই তিন শেয়ারের দাম আগামীদিনে অনেকটাই বেড়ে যেতে পারে। মূলত সে কারণেই এই সংস্থার শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন তাঁরা।

এই 3 শেয়ারের দাম বাড়তে পারে শীঘ্রই

শেয়ার বাজারের বিশেষজ্ঞরা মনে করছেন, আগামীকাল অর্থাৎ সোমবার বাজার খোলার সাথে সাথেই বেশ কিছু শেয়ারের উপর নজর থাকতে পারে বিনিয়োগকারীদের। এই শেয়ারগুলি আগামী দিনে ধীরে ধীরে মোটা রিটার্ন দিতে পারে। আজকের প্রতিবেদনে যে তিনটি শেয়ারের কথা বলা হচ্ছে তার মধ্যে প্রথমেই রয়েছে ITC এর শেয়ার। শেষবারের মতো গত শুক্রবার এই সংস্থার শেয়ারের দাম কিছুটা কমে 281 টাকায় দাঁড়িয়েছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে এই সংস্থার শেয়ারের দাম বাড়তে পারে।

তালিকার দুই নম্বরে নাম আসে মারুতি সুজুকির। সম্প্রতি এই সংস্থার মুনাফা কিছুটা কমে গেলেও বিশেষজ্ঞদের দাবি আগামীকাল থেকেই এই কোম্পানির শেয়ারের দাম বাড়তে শুরু করবে। শেষবারের মতো এই সংস্থার শেয়ারের দাম সামান্য বেড়ে 14,200 টাকায় বন্ধ হয়েছিল। মনে করা হচ্ছে, সংস্থাটি নিজেদের ব্যবসা থেকে মুনাফা বৃদ্ধির সাথে সাথে এর শেয়ারের দামও বাড়বে।

অবশ্যই পড়ুন: তৃণমূলের থ্রেট কালচারের শিকার হন সাহিত্যিক জয় গোস্বামীও! মুখ খুললেন ‘মমতা ঘনিষ্ঠ’

এই দুই সংস্থার শেয়ারের পাশাপাশি ভারতীয় শেয়ারবাজারের বিশেষজ্ঞরা মনে করছেন সোমবার বাজার খোলার পরেই দাম বেড়ে যেতে পারে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার শেয়ারের। বিগত দিনগুলিতে এই সংস্থার শেয়ারের দাম বেড়েই চলেছে। শেষবারের মতো গত শুক্রবার এই কোম্পানির একটি শেয়ারের দাম 3.33 শতাংশ বেড়ে 3,393 টাকায় বন্ধ হয়েছিল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
তৃণমূলের থ্রেট কালচারের শিকার হন সাহিত্যিক জয় গোস্বামীও! মুখ খুললেন ‘মমতা ঘনিষ্ঠ’
Next Article
ফের তৈরী ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৯ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment