indiahood
indiahood

ফের তৈরী ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৯ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

6 days ago

সহেলি মিত্র, কলকাতা: আবারও তৈরী হয়েছে ঘূর্ণাবর্ত। যার প্রভাবে বাংলাজুড়ে নতুন করে দুর্যোগের ভ্রূকুটি তৈরী হয়েছে। এক কথায় বিরাট পাল্টি খেয়েছে আবহাওয়া। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, নানা আবহাওয়াগত পরিস্থিতির প্রভাবে আজ সোমবার থেকে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আজ মৌসুমী বায়ুর প্রভাবে কোনও জেলায় হালকা থেকে মাঝারি তা আবার কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বুলেটিন জারি করে জানানো হয়েছে, এদিন মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ বীরভূম এবং নদীয়া জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, মৌসুমি অক্ষরেখা বর্তমানে বিকানের, বংশওয়াড়া, বিদিশা, উমরিয়া, সিধি, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া পশ্চিম রাজস্থান থেকে উত্তর-পূর্ব অসম পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখাও সক্রিয় রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারের উপর অবস্থান করছে। অন্যদিকে, উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন উপ-হিমালয় পশ্চিমবঙ্গের উপর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিমি উচ্চতায় আরেকটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে।

 উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলায়। অন্যদিকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায়।

আগামীকালের আবহাওয়া

মঙ্গলবারও দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী ৫ আগস্ট থেকে আবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  বুধবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায়। উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বললে, মঙ্গলবার ভারত থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তাণ্ডব চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

Click here to Read More
Previous Article
এই ৩ শেয়ারের দাম বাড়তে পারে কাল থেকেই, বাজি ধরলেন বিশেষজ্ঞরা!
Next Article
আরেকটি এসি লোকাল শিয়ালদহে? রুট প্রসঙ্গে রেলের নয়া বার্তা

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment