indiahood
indiahood

এই ৩ সংস্থা প্রতি শেয়ারে ৭০ টাকারও বেশি দিচ্ছে, রইল তালিকা

3 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে বেশ কিছু সংস্থা বিনিয়োগকারীদের প্রতি শেয়ারে (Stock Market) লভ্যাংশ বা ভিভিডেন্ট দেওয়ার কথা ঘোষণা করেছে। সেই তালিকায় নতুন করে নাম জুড়েছে উল্লেখযোগ্য তিনটি সংস্থার। এই তিন সংস্থা জানিয়েছে, তারা খুব শীঘ্রই তাঁদের যোগ্য বিনিয়োগকারীদের শেয়ার পিছু 70 টাকরও বেশি লভ্যাংশ দেবে। অর্থাৎ একটি শেয়ার কিনলে ন্যূনতম 70 বা তার বেশি অর্থ পেয়ে যাবেন বিনিয়োগকারীরা।

এই 3 সংস্থা প্রত্যেক শেয়ার 70 টাকারও বেশি অর্থ দিচ্ছে!

হকিন্স কুকারস লিমিটেড

ভারতের এই জনপ্রিয় সংস্থাটি তাদের বিনিয়োগকারীদের প্রত্যেক শেয়ার পিছু 140 টাকা করে লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়ে, জুলাই মাসের 22 তারিখে তারা তাদের যোগ্য বিনিয়োগকারীদের প্রত্যেক শেয়ারের সাথে 140 টাকা করে দেবে। এর জন্য অবশ্য 21 জুলাইয়ের মধ্যে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ করে ফেলতে হবে নতুন বিনিয়োগকারীদের। শেষবারের মতো গত শুক্রবার এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 9,078 টাকা 70 পয়সা।

ICR লিমিটেড

শুক্রবার, ICR লিমিটেডের শেয়ারের দাম সামান্য কমে 5,203 টাকা 05 পয়সায় বন্ধ হয়েছিল। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্থার শেয়ার থেকে ভবিষ্যতে মোটা টাকা আয় করা যেতে পারে। সবচেয়ে উল্লেখযোগ্য, কোম্পানিটি তাদের বিনিয়োগকারীদের জন্য প্রত্যেক শেয়ারে 105 টাকা করে লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে।

অবশ্যই পড়ুন: গলবে না মাছিও, সীমান্তে স্মার্ট কাঁটাতার, ১০টি নতুন আউটপোস্ট বসানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

হিরো মটোকর্প লিমিটেড

মূলত মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা হিরো মটোকর্প সম্প্রতি তাদের বিনিয়োগকারীদের জন্য প্রত্যেক শেয়ারে 75 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানিটি জানিয়েছে আগামী 24 জুলাই তারা এই লভ্যাংশ বিতরণ করবে। ফলে এর আগের দিন অর্থাৎ 23 তারিখের মধ্যে এই সংস্থার শেয়ারে বিনিয়োগ সেরে ফেলতে হবে প্রত্যেককে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
গলবে না মাছিও, সীমান্তে স্মার্ট কাঁটাতার, ১০টি নতুন আউটপোস্ট বসানোর ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
Next Article
ফুঁসছে নিম্নচাপ, ২ জেলায় লাল সতর্কতা, আজকের আবহাওয়া

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment