indiahood
indiahood

ফের রাজ্যে আইএসআই যোগ! খাস টপসিয়ায় ঘাঁটি গেড়ে থাকা পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করল এসটিএফ

1 hour ago

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (STF) বড়সড় সাফল্য। সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হলো রানা রাউফ ওরফে ওয়াহাব নামে এক পাকিস্তানি নাগরিককে, যে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর (ISI) সক্রিয় সদস্য বলে খবর। ধৃত ব্যক্তি ভুয়ো ভারতীয় আধার ও ভোটার কার্ড তৈরি করে কলকাতার তপসিয়া এলাকায় গা ঢাকা দিয়ে ঘাঁটি গেড়েছিল।

তদন্তকারীদের সূত্রে খবর, সম্প্রতি পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার হওয়া জইশ-ই-মহম্মদ সদস্য হামিম মণ্ডলকে জেরা করেই এই রানা রাউফের সন্ধান মেলে। ধৃতরা এ রাজ্যে বড়সড় অন্তর্ঘাতমূলক ছক কষছিল এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করছিল। ঘটনার গভীরে পৌঁছাতে এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জোড়কদমে জেরা চালাচ্ছেন এসটিএফের আধিকারিকরা।

Click here to Read More
Previous Article
বরানগরে শিব ভক্তদের সেবা শিবিরে মহিলা নর্তকী! কোলে তুলে অশালীন নাচে বিতর্কে বিজেপি।
Next Article
রাতে নেশা করে মুখ্যমন্ত্রীকে টুইট করেছিলেন ঋষভ পন্থ! প্রশ্ন জনতার

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment