indiahood
indiahood

যে কারণে চেষ্টা করেও হার্দিক পান্ডিয়াকে পাবে না KKR!

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দলবদল করবেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)? খেলতে পারেন কলকাতা নাইট রাইডার্স(Kolkata Knight Riders) দলে! সাম্প্রতিক সময়ে এমন জল্পনাই বেড়েছে নানা মহলে। ভারতীয় দলের এই তারকা অলরাউন্ডারকে শিবিরে যুক্ত করতে চায় শাহরুখ খানের ম্যানেজমেন্টও। তবে বাধা হয়ে দাঁড়াতে পারে একটি বিশেষ কারণ। আসলে, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ছেড়ে দেবে এমনটা 100 শতাংশ বলা যায় না। তবে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ট্রেড করবে দলটি। আর সেখানেই আটকে যেতে পারে কলকাতা!

যে কারণে হার্দিক পান্ডিয়াকে নাও পেতে পারে KKR!

বিগত সিজনগুলিতে, দলের হয়ে সেভাবে নিজেকে উজাড় করে দিতে পারেননি, হার্দিক পান্ডিয়া। মুম্বইয়ের অধিনায়ক হিসেবেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ভারতীয় তারকা। এমতাবস্থায়, মুম্বই তাঁকে ছেড়ে দেবে স্বাভাবিকভাবেই এমন জল্পনা বেড়েছে। তবে সেই সংক্রান্ত কোনও তথ্য মুকেশ আম্বানির দলের তরফে পাওয়া যায়নি। কেউ কেউ বলছেন, আর একটা সিজন এই ভারতীয় তারকাকে খেলাতে পারে মুম্বই। তবে সেটা না চাইলে ট্রেডের পথে হাঁটতে পারে MI।

সূত্রের যা খবর, এই মুহূর্তে কলকাতা ছাড়াও একাধিক দল পান্ডিয়াকে নেওয়ার জন্য আগ্রহী। তবে যদি কলকাতার প্রসঙ্গে কথা বলা যায়, সে ক্ষেত্রে KKR এই মুহূর্তে অধিনায়ক শূন্যতায় ভুগছে। হার্দিক পান্ডিয়া দলে এলে তাঁকে শাহরুখ খানের ম্যানেজমেন্ট যে অধিনায়ক করবে সেটা একেবারে ধ্রুব সত্য! তবে এই প্লেয়ারকে দলে পাওয়ার ক্ষেত্রে একজন বড় মাপের ব্যাটসম্যান বা অলরাউন্ডারকে ছাড়তে হবে তাদের।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে খেলবে রোনাল্ডোর দেশ! পর্তুগালের অধিনায়কত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত খবর, হার্দিক পান্ডিয়াকে দিতে কলকাতার কাছ থেকে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার তথা এখনও পর্যন্ত সবচেয়ে দামি প্লেয়ার ক্যামেরন গ্রিনকে চেয়ে নিতে পারে মুম্বই। আর তাতে খুব সম্ভবত রাজি নাও হতে পারে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এ ছাড়া কলকাতায় এমন কোনও বড় মাপের অলরাউন্ডার নেই যিনি হার্দিক পান্ডিয়ার বদলি হওয়ার যোগ্যতা রাখেন, অন্তত ভারতীয়দের মধ্যে তো কেউ আপাতত নেই।

Click here to Read More
Previous Article
সরকারি চাকরি পাওয়ায় বাস চালকের সঙ্গে পালিয়ে গেলেন, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অখিলের স্ত্রী মেঘনা।
Next Article
তোলাবাজি চেয়ে BLRO-কে হুমকি, ডিম ছোঁড়ার অভিযোগে গ্রেফতার বীরভূমের বিজেপি নেতা

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment