indiahood
indiahood

সরকারি চাকরি পাওয়ায় বাস চালকের সঙ্গে পালিয়ে গেলেন, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অখিলের স্ত্রী মেঘনা।

1 hour ago

সোশ্যাল মিডিয়া থেকে বিপুল জনপ্রিয়তা পাওয়া জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ও অভিনেতা অখিল এনআরডি (Akhil NRD) এবং তাঁর স্ত্রী মেঘনা ফের খবরের শিরোনামে। বেশ কিছুদিন ধরেই তাঁদের দাম্পত্য কলহ নিয়ে নেটপাড়ায় গুঞ্জন চলছিল। এরই মধ্যে সামনে এলো এক চমকপ্রদ খবর— এক বাস চালকের প্রেমে পড়ে সংসার ছাড়লেন মেঘনা!

২০২৪ সালে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অখিল ও মেঘনা। তাঁদের জীবনযাত্রার ভিডিও নিয়মিত নজর কাড়ত নেটিজেনদের। তবে সম্প্রতি এক ব্যক্তির সঙ্গে মেঘনার একটি ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয় নেটদুনিয়ায়। জানা যায়, ওই বাস চালকের সঙ্গেই বাড়ি ছেড়েছেন তিনি। পুরো ঘটনা নিয়ে নানা মুখরোচক চর্চা ও গুঞ্জন ছড়ালেও অখিল নিজে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেননি।