indiahood
indiahood

T20 বিশ্বকাপে খেলবে রোনাল্ডোর দেশ! পর্তুগালের অধিনায়কত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

1 hour ago

কৌশিক দত্ত, কলকাতাঃ ফুটবল তো ছিলই, এবার ক্রিকেট বিশ্বকাপেও খেলার প্রস্তুতি নিচ্ছে ক্রিশিচিয়ানো রোনাল্ডোর পর্তুগাল (Portugal in T20 World Cup)। ২০২৮ এর টি২০ বিশ্বকাপে খেলার জন্য মুখিয়ে রয়েছে ইউরোপের এই দেশটি। আর তারা অস্ট্রেলিয়া দলের সদস্যকে টিমে নিয়ে বড় চমক দেওয়ার অপেক্ষায় রয়েছে। অস্ট্রেলিয়া দলের সদস্য মোজেস হেনরিকস পর্তুগাল দলকে নেতৃত্ব দেবেন। হেনরিকসের অধিনায়কত্বে বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচগুলো খেলবে ক্রিশিচিয়ানো রোনাল্ডোর দেশ।

মোজেস হেনরিকসের কেরিয়ার

বলে দিই, মোজেস হেনরিকস অস্ট্রেলিয়ার হয়ে ৪ টি টেস্ট, ১৬ টি একদিনের ম্যাচ ও ২৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি আইপিএলেও খেলেছেন। বিরাট কোহলির সতীর্থ ছিলেন মোজেস হেনরিকস। কলকাতা নাইট রাইডার্সেও খেলেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।

মোজেস হেনরিকসের জন্ম পর্তুগালের মেদেরা দ্বীপে হয়েছিল। এখানেই পর্তুগাল তথা বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশিচিয়ানো রোনাল্ডোরও জন্ম হয়েছিল। হেনরিকসের ছোটো বেলাতেই তাঁর পরিবার অস্ট্রেলিয়ায় চলে যায়। সেখানেই বড় হন হেনরিকস। এরপর তিনি সাউথ ওয়েলস ও সিডনি সিক্সারের জন্য খেলেন। গত মাসেই তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন।

কীভাবে টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে পর্তুগাল?

বলে দিই, আইসিসি পুরুষ টি২০ দলের র‍্যাঙ্কিংয়ে পর্তুগাল বর্তমানে ৩৭তম স্থানে রয়েছে। ১৪ থেকে ২০ আগস্ট ফিনল্যান্ডে হতে চলা টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে খেলবে পর্তুগাল। সেখানে ইজরায়েল, জার্মানি, গ্রিস আর চেকিয়ার বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের।

আরও পড়ুনঃ লিপুলেখ নিজেদের বলে দাবি করা নেপাল হারিয়ে ফেলেছে সীমান্ত চুক্তির নথি, বিপাকে কাঠমান্ডু!

এই গ্রুপ থেকে যোগ্যতা অর্জনকারী টিম ইউরোপিয়ান রিজিওনাল ফাইনালে পৌঁছবে। সেখানে স্কটল্যান্ড, ডেনমার্কের মতো দল রয়েছে। রিজিওনাল ফাইনালের শীর্ষ দুই আন্তর্জাতিক কোয়ালিফায়ারে জায়গা করেছে নেবে। সেখান থেকেই তারা আগামী ২০২৮ এর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

Click here to Read More
Previous Article
এবার গ্রামে বাড়ি বানাতে গেলে নিতে হবে পঞ্চায়েতের অনুমতি! আইন আনছে রাজ্য সরকার
Next Article
রাজ্যে ১৭,৭১৪ পদে নিয়োগ! বড় ঘোষণা PSC-র

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment