indiahood
indiahood

রাজ্যে ১৭,৭১৪ পদে নিয়োগ! বড় ঘোষণা PSC-র

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতা পরিবর্তনের পর রাজ্যে নিয়োগ প্রক্রিয়া নিয়ে এবার বড় পদক্ষেপ নিল বিজেপি সরকার (Government Of West Bengal)। পিএসসি (PSC) থেকে পুলিশ, রাজ্যের একাধিক ক্ষেত্রে শূন্যপদ পূরণের লক্ষ্যে ময়দানে নামল প্রশাসন। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এবিষয়ে জানান পাবলিক সার্ভিস কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান তথা প্রাক্তন আমলা অনিল বর্মা। তিনি জানান খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরে প্রায় ৮০০৬টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে PSC। তার সঙ্গে অপ্রকাশিত ফলাফলগুলিও প্রকাশ্যে আনা হবে।

নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত ৩০ জুলাই রাজ্যের নিয়োগকারী সংস্থাগুলির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেই নিয়োগ ব্যবস্থা নিয়ে একাধিক সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর সেই নিয়ে গতকাল, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে এবিষয়ে জানান পাবলিক সার্ভিস কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান তথা প্রাক্তন আমলা অনিল বর্মা। তিনি জানান, এখন থেকে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং কো-অপারেটিভ সার্ভিস কমিশনের অধীনস্থ সব নিয়োগের দেখাশোনা করবে PSC বা পাবলিক সার্ভিস কমিশন।

আরও ৮,০০৬টি নতুন শূন্যপদে নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ এ, বি ও সি মিলিয়ে মোট ১৭ হাজার ৭১৪টি পদে নিয়োগ করা হবে। গ্রুপ এ ক্যাটাগরিতে ২,৪৯০টি শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে রয়েছে বিচারক, রাজ্য প্রশাসনিক পরিষেবা, পুলিশ, নিরীক্ষণ ও হিসাব পরিষেবা, আইন পরিষেবা সহ বিভিন্ন পদ। গ্রুপ বি ক্যাটাগরিতে রয়েছে ২,৮৪৮টি শূন্যপদ। এবং গ্রুপ সি ক্যাটাগরিতে রয়েছে ১২,৩৭৬টি শূন্যপদ। খুব শীঘ্রই বিভিন্ন দপ্তরে আরও ৮,০০৬টি নতুন শূন্যপদ পূরণের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে পিএসসি। এর আগে নিয়োগের পরীক্ষার ফলাফল দেরি করে প্রকাশ করা নিয়ে একাধিক অভিযোগ থাকত চাকরি প্রার্থীদের। এবার এই নিয়েও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কী বলছেন PSC-র চেয়ারম্যান?

জানানো হয়েছে আগামী দিনে নিয়োগের পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা হবে। এখনও ১২ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থীর ফল প্রকাশ বাকি, খুব শীঘ্রই বিভিন্ন পর্যায়ে এই পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে পিএসসি-র তরফে। এছাড়াও নিয়োগে চাকরিপ্রার্থীরা বর্ধিত বয়সের বিশেষ ছাড়ের সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। PSC-র চেয়ারম্যান অনিল বর্মা জানিয়েছেন, “বার্ষিক পরীক্ষার ক্যালেন্ডার যাতে কঠোরভাবে মেনে চলা হয়, তা নিশ্চিত করা হবে।” রাজ্যের পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফেও ১৭ হাজার শূন্যপদ পূরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: এবার বাংলাদেশে ছুটবে ‘মেড ইন ইন্ডিয়া’ ট্রেন, বিশাল অর্ডার পেল ভারত

জানা গিয়েছে, পুজোর আগেই ১৪৪০ সাব ইনস্পেক্টর এবং ১৪২৬৩ কনস্টেবল পদে নিয়োগ করা হবে। বোর্ড চেয়ারম্যান নীরজকুমার সিং জানান, ‘স্বচ্ছতার লক্ষ্যে সমস্ত নথি সংরক্ষণ হবে।’ অন্যদিকে SSC-ও দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার ঘোষণা করেছে। তাই আশা করা হচ্ছে পূর্বতন সরকারের নিয়োগ দুর্নীতির কলঙ্কের ছায়া যেভাবে রাজ্যকে গ্রাস করেছিল সেই অভিযোগ এবার বিজেপি সরকারের আমলে মুছতে চলেছে।

Click here to Read More
Previous Article
T20 বিশ্বকাপে খেলবে রোনাল্ডোর দেশ! পর্তুগালের অধিনায়কত্ব সামলাবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার
Next Article
সরকারি চাকরি পাওয়ায় বাস চালকের সঙ্গে পালিয়ে গেলেন, জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অখিলের স্ত্রী মেঘনা।

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment