indiahood
indiahood

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল বাংলার ডিএ মামলার শুনানি, পরবর্তী তারিখ কবে?

1 hour ago

সহেলি মিত্র, কলকাতা:  সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠেছিল বাংলার ডিএ মামলা (Bengal DA Case)। এদিকে মামলা উঠতেই সরকারি বিরুদ্ধে বড়সড় অভিযোগ উঠল। সরকারি কর্মীদের পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে, জানালেন যে ‘এখনও সব রাজ্য সরকারি কর্মী বকেয়া DA পাননি। অন্তর্বর্তী নির্দেশে অবিলম্বে ২৫% মহার্ঘ্য মেটানোর কথা বলা হয়েছিল। তারপরেও এখনও সব রাজ্য সরকারি কর্মী বকেয়া DA পাননি।’ সকলে আর কবে টাকা পাবেন? প্রশ্ন তোলেন বিশিষ্ট আইনজীবী। তবে এত জোরাল প্রশ্নের পরেও আজও মামলার শুনানি ঝুলেই রইল। প্রশ্ন উঠছে, ফের কবে হবে শুনানি?

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি

এদিকে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বড় তথ্য দিয়েছে রাজ্য সরকার। মঙ্গলবার আদালতে রাজ্যের তরফ থেকে জানানো হয়েছে, সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। বাকি বকেয়া ডিএ-ও দ্রুত মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। কর্মীদের একাংশের দাবি, এখনও অনেকেই তাঁদের প্রাপ্য টাকা হাতে পাননি। বুধবার ফের মামলাটি শুনবে আদালত বলে খবর।

বুধবার ফের শুনানি

পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি হয় বিচারপতি সঞ্জয় কারল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে। রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ ইতিমধ্যেই মেটানো হয়েছে এবং এখনও পর্যন্ত ৭,৭০০ কোটির বেশি টাকা দেওয়া হয়েছে। বাকি অংশও মেটানোর প্রক্রিয়া চলছে। তবে সরকারি কর্মীদের একাংশের আইনজীবী করুণা নন্দী ও ফিরদৌস শামিম দাবি করেন, বহু কর্মী এখনও বকেয়া ডিএ পাননি। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সমস্ত বঞ্চিত কর্মীকে বকেয়া ডিএ দিতে হবে।

আরও পড়ুনঃ বর্ষার বিদায়ের পালা শুরু! বাংলায় কবে কমবে বৃষ্টি? বড় আপডেট আবহাওয়া দফতরের

দু’পক্ষের বক্তব্য শুনে আদালত বকেয়া ডিএ না-পাওয়া কর্মীদের প্রতিনিধিদের নাম ও তথ্য জমা দিতে বলেছে। বুধবার ফের মামলাটির শুনানি হবে। এর আগে সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দ্রুত এবং বাকি ৭৫ শতাংশ ধাপে ধাপে মেটানোর নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে গঠিত মনিটরিং কমিটি জানিয়েছে, স্ক্যান করে আপলোড হওয়া ই-সার্ভিস বুকের ভিত্তিতে ৬৪,৭৫৯ জন কর্মীর ২০০৮-২০১৫ সালের ডিএ-র প্রথম কিস্তি আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে মেটাতে হবে।

Click here to Read More
Previous Article
সবথেকে দ্রুত ১০০ ছয়, মাত্র এই কটা বলেই বিশ্ব রেকর্ড গড়লেন ঋষভ পন্থ
Next Article
অন্নপূর্ণা যোজনায় ফের করা যাবে আবেদন, কোন ওয়েবসাইটে? জেনে নিন

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment