indiahood
indiahood

ওষুধে ছাড় মিলবে ৮০%, স্টেন্টেও থাকবে বড় ছাড়…অমৃত ফার্মেসি নিয়ে বিশেষ ভাবনা সরকারের

1 hour ago

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকার পরিবর্তনের পরেই এবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বিশেষ পদক্ষেপ নিল বিজেপি সরকার। মধ্য ও নিম্নবিত্তদের কথা মাথায় রেখে এবার রাজ্যের সরকারি হাসপাতালে চালু হতে চলেছে অমৃত ফর্মেসি (AMRIT Pharmacy)। যেখানে ওষুধের মধ্যে মিলবে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড় (Amrit Pharmacy 80% Discount)। এমনকী কম দামে পাওয়া পাওয়া যাবে স্টেন্টও। বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্পের মাঝেই এবার বড় উদ্যোগ নিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।

ওষুধে মিলবে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, “আপাতত ১০০টি সরকারি হাসপাতালে চালু করা হচ্ছে অমৃত ফার্মেসি। এই সব ফার্মেসি থেকে ৫০ থেকে ৮০ শতাংশ ছাড়ে ওষুধ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনা যাবে। বহু জীবনদায়ী ওষুধ বিরাট ছাড়ে পাওয়া যাবে। শুধু তাই নয়, এখানে ৮০ শতাংশের বেশি ছাড় পাওয়া যাবে স্টেন্টে। সেই সঙ্গে ক্যানসারের ওষুধ, চোখের লেন্সও কম টাকায় মিলবে। ইতিমধ্যেই এই ফার্মেসি চালানোর জন্য একটি সংস্থার সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে সরকারের তরফে।” প্রশাসনের তরফে জানানো হয়েছে সাধারণত মেডিক্যাল কলেজ হাসপাতালগুলির আশপাশেই এই ধরনের ফার্মেসি চিহ্নিত করা হচ্ছে।

খোলা হবে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম

আপাতত রাজ্যের প্রায় ১০০টি সরকারি হাসপাতালে অমৃত ফার্মেসি চালু করা হবে বলে খবর। তবে কোন কোন হাসপাতালে শুরু হবে, সেটা নির্দিষ্ট করে জানা যায়নি। তবে অমৃত ফার্মেসির সুবিধা নিয়ে হলে রোগীর প্রেসক্রিপশন এবং ক্ষেত্রবিশেষে পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে রোগীর পরিজনদের। তাহলেই ওষুধ বা চিকিৎসা সামগ্রী মিলবে বলে জানান হয়েছে। শুধু ওষুধের উপর ছাড় নয়, সরকারি হাসপাতালগুলোতে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম খোলা নিয়েও বিশেষ উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। যার মাধ্যমে নজরে রাখা হবে প্রত্যেকটি হাসপাতালকে। ২৪ ঘণ্টা লাইভ ফিড পাওয়া যাবে।

আরও পড়ুন: ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কড়াকড়ি, তারাপীঠে বন্ধ হল ১৫ হোটেল

জানা গিয়েছে কন্ট্রোল রুমের নজরদারিতে থাকবেন মেডিক্যাল অফিসার এবং হাসপাতাল পরিষেবার কার্যকারিতা, নির্ধারিত মানদণ্ড মেনে ডাক্তারদের সঠিক পরিষেবা, ফিল্ড ইউনিটের সঙ্গে সমন্বয় এবং গুরুত্বপূর্ণ কর্মদক্ষতা সবকিছুর উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে এই জানানো হয়েছে এখন থেকে সরকারি হাসপাতালে বেড না পেলে সরকারই ট্রান্সফার করবে বেসরকারি হাসপাতালে। আর সেখানে বিনামূল্যে মিলবে পরিষেবা। ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে এই পরিষেবা চালু হয়েছে। আগামিদিনে এই পরিষেবা বাকি হাসপাতালেও মিলতে চলেছে।

Click here to Read More
Previous Article
শিয়ালদা, হাওড়া ডিভিশনে এই ট্রেনগুলির রুট বদলে দিল রেল, বিপদে পড়ার আগে দেখে নিন
Next Article
১৭ তারিখের পর টাকা না ঢুকলেই জমা দিন এই ফর্ম, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment