indiahood
indiahood

শিয়ালদা, হাওড়া ডিভিশনে এই ট্রেনগুলির রুট বদলে দিল রেল, বিপদে পড়ার আগে দেখে নিন

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভোগান্তিতে পড়তে চলেছেন যাত্রীরা! মূলত হাওড়া (Howrah), কলকাতা ডিভিশনের একাধিক ট্রেনের পথ পরিবর্তন করে দিল ভারতীয় রেল (Indian Railways)। বিশেষত পশ্চিম মধ্য রেলওয়ের নন ইন্টারলকিং কাজের জন্য বেশ কিছু ট্রেন ঘুর পথে গন্তব্যে পৌঁছবে। তবে সেটা এক বা দুদিনের জন্য নয় বরং একটা দীর্ঘ সময়ের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের পথ বা রুট পরিবর্তন করা হয়েছে (Train Route Change August 2026)। কোন কোন ট্রেন এবার ঘুর পথে গন্তব্যে চলবে চলুন দেখে নেওয়া যাক।

এই ট্রেনগুলির পথ পরিবর্তন করল রেল

ইস্টার্ন রেলওয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, “মূলত পশ্চিম মধ্য রেলওয়ের আগাসোদ ও বীনা স্টেশনের মধ্যে উত্তর মধ্য রেলওয়ে থেকে আগত তৃতীয় লাইন সংযুক্তি সম্পর্কিত বীনা ইয়ার্ডের পুনর্গঠনের স্বার্থে প্রি টু প্রি নন ইন্টারলকিং এর জন্য আজ অর্থাৎ 18 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত, প্রি নন ইন্টারলকিং সংক্রান্ত কাজের জন্য পহেলা সেপ্টেম্বর থেকে 12 অক্টোবর পর্যন্ত এবং শুধুমাত্র নন ইন্টারলকিং এর জন্য 13 অক্টোবর থেকে 15 অক্টোবর পর্যন্ত লাইনের রক্ষণাবেক্ষণ সহ একাধিক কাজ চালাবে রেল। সে কারণেই বেশ কিছু ট্রেনের পথ পরিবর্তন করা হচ্ছে।”

রেলের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর 22911 ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস, 19413 আহমেদাবাদ থেকে কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস, 22912 হাওড়া-ইন্দোর শিপ্রা এক্সপ্রেস, ফেরার পথে আবার 19414 কলকাতা থেকে আহমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসের পথ পরিবর্তন করা হচ্ছে। অর্থাৎ এবার থেকে ইন্দোর থেকে হাওড়া আবার হাওড়া থেকে ইন্দোরগামী শিপ্রা এক্সপ্রেস এবং আহমেদাবাদ থেকে কলকাতা ও কলকাতা থেকে আহমেদাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসটি রুট বীনা মালখেড়ি- বীনা-সন্ত-হিরদারাম নগর থেকে মক্সি হয়ে যাওয়ার পরিবর্তে মালখেড়ি-মহাদেওখেরি-গুনা-রাঠিয়াই-মক্সি হয়ে যাতায়াত করবে।

 

আরও পড়ুন: দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠায় ২১০ ভারতীয় সেনার জওয়ানকে সম্মান জানাল জাতিসংঘ

এখানেই শেষ নয়, হাওড়া ডিভিশনের 13025/13026 হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস অন্যান্য সময়ের মতো নিজের নির্ধারিত রুটের পরিবর্তে ভোপাল-ইটারসি-জব্বলপুর-কটনি সাউথ-নিউ কটনি হয়ে চলবে। এক কথায় সমস্ত ট্রেন মিলিয়ে একেবারে অক্টোবর মাস পর্যন্ত নির্ধারিত রুটের বদলে অন্য রুট হয়ে ঘুর পথে যাতায়াত করবে ট্রেনগুলি। আর এমন ঘোষণা করেই যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে রেল।

Click here to Read More
Previous Article
অন্নপূর্ণা যোজনায় মেগা বরাদ্দ! ৩৬ হাজার কোটি থেকে বেড়ে খরচ ৪৮ হাজার কোটি টাকা
Next Article
ওষুধে ছাড় মিলবে ৮০%, স্টেন্টেও থাকবে বড় ছাড়…অমৃত ফার্মেসি নিয়ে বিশেষ ভাবনা সরকারের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment