indiahood
indiahood

ফের ভারতের উপর ১০% শুল্ক চাপাল আমেরিকা, তালিকায় বাংলাদেশ-পাকিস্তানও

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের আমেরিকার (America) শুল্কের ধাক্কা খেল ভারত (US Tariff On India)! এবার ভারত সহ একাধিক দেশের উপর 10 থেকে সাড়ে 12 শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ঘোষণা করল আমেরিকা। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তরের তরফে জানানো হয়েছে, বহু দেশ জোরপূর্বক শ্রমে তৈরি হওয়া পণ্য আমদানি আটকাতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি। ঠিক সে কারণেই এবার ভারত সহ অন্যান্য একাধিক দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে। আজ অর্থাৎ শুক্রবার থেকেই এই শুল্ক কার্যকর হয়ে গেল।

কোন কোন দেশের উপর নতুন করে শুরু করে শুল্ক বসালো আমেরিকা?

ডোনাল্ড ট্রাম্পের দেশ আমেরিকার তরফে একেবারে স্পষ্ট করে জানানো হয়েছে, ভারতের মতো একাধিক দেশ রয়েছে যারা জোরপূর্বক শ্রমে তৈরি পণ্যের আমদানি রুখতে যথাযথ ব্যবস্থা করেনি। মূলত সে কারণেই প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এমন সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তর। বলাই বাহুল্য, এর আগে গত মার্চ মাসে ট্রেড অ্যাক্ট 1974 এর 301 (B) সেকশন অনুযায়ী, 60টি দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ওয়াশিংটন ডিসি। এবার সেই তদন্তের ভিত্তিতেই নেওয়া হল কঠোর ব্যবস্থা।

আমেরিকার তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন করে 10 থেকে সাড়ে 12 শতাংশ পর্যন্ত শুল্ক চাপানো হয়েছে ভারত, বাংলাদেশ, কানাডা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মেক্সিকো, শ্রীলঙ্কা, কম্বোডিয়া, আর্জেন্টিনা, জর্ডান, গুয়াতেমালা, ব্রিটেন, হন্ডুরাস, ইকুয়েডর, ত্রিনিদাদ এবং টোবাগো, এল সালভাডর সহ বেশ কিছু দেশের উপর।

অবশ্যই পড়ুন: মুখ্যসচিব হিসেবে আরও ৬ মাস থাকছেন মনোজ আগরওয়াল

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ নির্দেশের পর সংশ্লিষ্ট দেশগুলি থেকে আমেরিকায় রপ্তানি হওয়া বিভিন্ন পণ্যের উপর বসতে চলেছে অতিরিক্ত শুল্ক। সেই অর্থ চোকাবে ভারতও। তবে রপ্তানি হতে যাওয়া ঠিক কোন কোন পণ্যের উপর এই শুল্ক বসানো হবে তা খোলসা করেনি আমেরিকা।

Click here to Read More
Previous Article
রেলে বড় পরিবর্তন! এবার বডি ক্যামেরা পরে ট্রেনের টিকিট পরীক্ষা করবেন TTE
Next Article
দুর্নীতি রুখতে জিরো টলারেন্স!

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment