indiahood
indiahood

ফিট বুমরাহকে কেন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ দিল BCCI? প্রকাশ্যে বড় তথ্য

6 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ভারতীয় দলের দাপুটে বোলার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। শোনা যাচ্ছে, ভারতীয় তারকার বাঁ পায়ে সমস্যা থাকার কারণেই তাঁকে নিয়ে নাকি ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ঠিক সে কারণেই তাঁকে বিশ্রামে পাঠিয়ে জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি দারকে জায়গা দেওয়া হয়েছে টিম ইন্ডিয়ায়। তবে এবার বুমরাহর ফিটনেস নিয়ে প্রকাশ্যে এল বিরাট সত্য। আদৌ কি অসুস্থ বুমরাহ?

বুমরাহর ফিটনেস নিয়ে বিরাট সত্য প্রকাশ্যে এল

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র জানিয়েছে, জসপ্রীত বুমরাহ বর্তমানে 95 শতাংশ ফিট রয়েছেন। বিশেষ করে দীর্ঘ ফরম্যাটের জন্যও প্রায় ফিট। কিন্তু তারপরেও BCCI এই প্লেয়ারকে শ্রীলঙ্কা সফরে রাখছে না। শোনা যাচ্ছে, ভারতীয় তারকাকে নিয়ে বিশেষ ঝুঁকি নিতে রাজি নয় বোর্ড। মূলত সে কারণেই এই খেলোয়াড়কে ভারতীয় টেস্ট দল থেকে আপাতত বিরাম দেওয়া হয়েছে।

কবে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরবেন বুমরাহ?

কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, আগামী 15 দিন থেকে এক মাসের মধ্যে পুরোপুরি ফিট হয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন জসপ্রীত। মনে করা হচ্ছে, এশিয়ান গেমসে ভারতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন তিনি। শুধু তাই নয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে দলেও দেখা যেতে পারে এই খেলোয়াড়কে। এছাড়াও নিউজিল্যান্ড সফরেও থাকবেন বুমরাহ!

অবশ্যই পড়ুন: এই দিন শহরে আসছেন ইস্টবেঙ্গলের নতুন অজি ফুটবলার

উল্লেখ্য, বিগত দিনগুলিতে ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরিয়েছেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি দার। গত দুই রঞ্জি ট্রফিতে বল হাতে একের পর এক উইকেট তুলেছেন তিনি। আর সেই সূত্র ধরেই বুমরাহর বিকল্প হিসেবে এই প্লেয়ারকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা সফরে খেলবেন তিনি।

Click here to Read More
Previous Article
দীর্ঘ ৫০ বছর পর দুর্ভোগ মেটালেন রুদ্রনীল, ঢালাই রাস্তা পাচ্ছে হাওড়ার ভূতবাগান
Next Article
“বাবার টাকায় নয়…” তাহলে কীভাবে বিদেশে পড়াশোনা করলেন অভিজিৎ? দিলেন প্রমাণ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment