indiahood
indiahood

গেরুয়া শিবিরে ভাঙন! আচমকাই বিজেপি ছাড়লেন বড় নেতা, কারণ কী?

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: বড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। দল ছাড়লেন একজন হাইভোল্টেজ নেতা। নিশ্চয়ই ভাবছেন কে? তাহলে আর সাসপেন্স না জিইয়ে রেখে জানিয়ে দি, ভারতীয় জনতা পার্টির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা (Shehzad Poonawalla) বিজেপি ছেড়েছেন।শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ইতিমধ্যে তিনি নিজের X হ্যান্ডেলের বায়ো আপডেট করেছেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কেন তিনি দল ছাড়লেন? চলুন জেনে নেওয়া যাক।

বিজেপি ছাড়লেন গুরুত্বপূর্ণ নেতা

সূত্রের খবর, বিজেপির দীর্ঘদিনের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। তিনি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর পদত্যাগের কারণ এখনও স্পষ্ট নয়। তাহলে কি অন্য কোনও দলে যোগ দিচ্ছেন তিনি? সেই বিষয়েও এখনো অবধি কিছু জানা যায়নি। যদিও দেশীয় রাজনীতিতে বিজেপির ক্ষেত্রে শেহজাদ পুনাওয়ালার এরকম আচমকা দলত্যাগ সকলকে অবাক করেছে।

আরও পড়ুনঃ হতে হবে না B.Ed পাস টেট উত্তীর্ণ! অবসরপ্রাপ্তদের স্কুলে পড়ানোর সুযোগ দিচ্ছে সরকার

শোনা যাচ্ছে, শেহজাদ পুনাওয়ালার পক্ষ থেকে শীঘ্রই তাঁর পদত্যাগ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হবে। শেহজাদ পুনাওয়ালা তাঁর চমৎকার বিতর্ক দক্ষতার জন্য পরিচিত। তিনি বিজেপির একজন সোচ্চার মুখপাত্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একজন কট্টর সমর্থক। তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট X-এর বায়োতে ​​বিজেপির উল্লেখ নেই। X-এর বায়োতে ​​তিনি নিজেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজীবন সমর্থক হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে, ইনস্টাগ্রামে পুনাওয়ালার বায়োতে ​​এখনও তাকে বিজেপির জাতীয় মুখপাত্র হিসেবে তালিকাভুক্ত করা আছে।

শেহজাদ পুনাওয়ালা কে?

শাহজাদ পুনাওয়ালা বিজেপির অন্যতম সোচ্চার মুখপাত্র। পেশায় তিনি একজন আইনজীবী ও নাগরিক অধিকার কর্মী। তিনি কংগ্রেসের মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। তবে, ২০১৭ সালে তিনি আলোচনায় আসেন যখন তিনি দলের অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেন এবং অভিযোগ তোলেন যে রাহুল গান্ধীকে সভাপতি বানানোর জন্য এই প্রক্রিয়াটি “কারচুপি” করা হয়েছিল। এই বিতর্কের কারণে তিনি কংগ্রেস দল এবং নিজের পরিবারের সদস্যদের থেকে প্রকাশ্যে দূরত্ব তৈরি করেন। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগ দেন, যেখানে তাঁকে গুরুত্বপূর্ণ সামাজিক-রাজনৈতিক বিষয়গুলিতে দলের অবস্থান তুলে ধরার জন্য জাতীয় মুখপাত্র নিযুক্ত করা হয়। যাইহোক, এখন দেখার তিনি আগামী দিনে কী পদক্ষেপ গ্রহণ করেন।

Click here to Read More
Previous Article
হতে হবে না B.Ed পাস টেট উত্তীর্ণ! অবসরপ্রাপ্তদের স্কুলে পড়ানোর সুযোগ দিচ্ছে সরকার
Next Article
দেবতারূপে পূজিত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী!

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment