indiahood
indiahood

হতে হবে না B.Ed পাস টেট উত্তীর্ণ! অবসরপ্রাপ্তদের স্কুলে পড়ানোর সুযোগ দিচ্ছে সরকার

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে শিক্ষার মানোন্নয়নের জন্য একাধিক নতুন পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য সরকার। পাশাপাশি, এরাজ্যে এখনও পর্যন্ত চালু না হওয়া বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পগুলিকেও চালু করার জন্য উদ্যোগী হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এবার সেই তালিকায় যুক্ত হল কেন্দ্র সরকারি আরও একটি প্রকল্প, ‘বিদ্যাঞ্জলি’ (Vidyanjali Scheme)। এই প্রকল্পটি শিক্ষকদের পাশাপাশি যেকোনো শিক্ষিত ব্যক্তি, অবসরপ্রাপ্ত কর্মী বা বিশেষজ্ঞদের সরকারি স্কুলে গিয়ে ছাত্র-ছাত্রীদের সরাসরি পড়ানোর সুযোগ দেয়। সমাজের শিক্ষিত মানুষদের শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্কুলের পঠনপাঠনকে আরো উন্নত করে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। 

রাজ্যে চালু হচ্ছে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প

রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে, আগ্রহী ব্যক্তিরা এই  প্রকল্পের অধীনে নির্ধারিত পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। তাঁরা স্বেচ্ছাসেবী (Volunteer) হিসেবে সরকারি স্কুলের ক্লাসরুমে গিয়ে পড়ুয়াদের পড়াতে পারবেন। এর জন্য বিএড ডিগ্রি থাকা বা টেট উত্তীর্ণ হওয়ার কোনও প্রয়োজন নেই। শুধু যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। এই বিশেষ ব্যবস্থার অধীনে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী, সেনাবাহিনীর সদস্য, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, গবেষক, আইটি কর্মীর পাশাপাশি যে কোনও পেশাদার ব্যক্তি বা স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এখন সরকারি স্কুলে গিয়ে পড়ানোর সুযোগ পাবেন।

  আরও পড়ুন: তাঁর নাম শুনেই হাড় কাপে দুষ্কৃতীদের! জানুন IPS পাপিয়া সুলতানার সাফল্যের কাহিনী

এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য হল, শুধুমাত্র পাঠ্যবই নির্ভর পড়াশোনা নয়, এমন কিছু বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, যা পড়ুয়াদের বর্তমান যুগ ও জীবনযাত্রার উপযোগী করে গড়ে তুলবে। ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সাহিত্যের মতো প্রধান বিষয়গুলির বাইরে গিয়ে কম্পিউটারের প্রাথমিক জ্ঞান, কোডিং কিংবা মৌলিক কারিগরি বিষয়, ছবি আঁকা, গান বা খেলাধুলাতেও প্রশিক্ষণ দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের  পড়ুয়াদের জন্য ভবিষ্যতের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের দিক নির্দেশনার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ ও ক্যারিয়ার কাউন্সিলিংয়ের সুযোগও মিলবে এই প্রকল্পে।  

আরও পড়ুন: প্রথম শ্রেণি থেকেই বদলে যাবে স্কুল সিলেবাস! বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

এই প্রকল্পে অংশগ্রহণ করতে যারা ইচ্ছুক, তাদের প্রথমে বিদ্যাঞ্জলি প্রকল্পের পোর্টাল vidyanjali.education.gov.in -এ লগ ইন করতে হবে। সেখানেই রয়েছে ‘বিকাম এ ভলেন্টিয়ার’ (Become a Volunteer) অপশনটি। এতে ক্লিক করে আবেদনকারীরা তাঁদের নাম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, পেশা ও প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। নাম রেজিস্টার করার পর তাঁরা নির্দিষ্ট তালিকা থেকে নিজেদের পছন্দসই জেলা ও স্কুল বেছে নিতে পারবেন। এরপর ওই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ অনলাইন পোর্টাল থেকে আবেদনপত্র ও যোগ্যতার অন্যান্য মানদণ্ডগুলি খতিয়ে দেখে সামনাসামনি আলোচনার জন্য একটি মিটিংয়ের আয়োজন করবেন। মনোনীত হলে স্বেচ্ছাসেবীরা ক্লাসরুমে গিয়ে সরাসরি পড়ুয়াদের পড়ানোর সুযোগ পাবেন। 

Click here to Read More
Previous Article
প্রিয়াঙ্কাকে পালটা তোপ ২০০ শিক্ষাবিদের
Next Article
গেরুয়া শিবিরে ভাঙন! আচমকাই বিজেপি ছাড়লেন বড় নেতা, কারণ কী?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment