indiahood
indiahood

হেলমেট পরে বাইক, সিটবেল্ট লাগিয়ে ড্রাইভ করলেই ৫০০ টাকা! অভিনব উদ্যোগ বাংলায়

6 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হেলমেট ছাড়া বাইক চালালেই গুনতে হয় মোটা টাকা ফাইন (Driving)। পকেট খসে যায় চালকদের। তবে এবার একেবারে অভিনব উদ্যোগ নিল পুলিশ। হেলমেট পরে বাইক বা সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালালে উল্টে চালকদের 500 টাকা (Cash Reward) করে দেবে প্রশাসন! তবে এর জন্য হেলমেট পরে বা সিট বেল্ট লাগিয়ে অন্তত একটি ছবি তুলে তা পোস্ট করতে হবে সোশ্যাল মিডিয়ায়। তাহলেই নগদ 500 টাকা জেতার সুযোগ পাবেন চালকরা!

চালকদের 500 টাকা করে দেবে পুলিশ?

গাড়ি চালানোর ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে কৃষ্ণনগর জেলা পুলিশ। প্রশাসনের তরফে বারবার হেলমেট মাথায় দিয়ে বাইক চালানো বা সিট বেল্ট লাগিয়ে ড্রাইভিং করার কথা বলা হলেও অনেক সময় সেসব কিছু না মেনেই নিজের প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তায় বের হন অনেকেই। পুলিশ ধরলে নানান অজুহাত দেখান তাঁরা। তাতেই শেষ পর্যন্ত গুনতে হয় মোটা টাকা ফাইন। মূলত সে কারণেই এবার চালকদের মধ্যে সচেতনতা জাগাতে অভিনব উদ্যোগ নিল কৃষ্ণনগর জেলা পুলিশ।

জানা যাচ্ছে, এবার থেকে হেলমেট পরে বা সিট বেল্ট লাগিয়ে গাড়ি চালানোর সময়ে একটি ছবি তুলে ফেসবুক, X বা ইনস্টাগ্রামে পোস্ট করে দিলেই মিলতে পারে নগদ 500 টাকা! এক্ষেত্রে ছবি পোস্ট করার সময় হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে #selfiekpd। কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে প্রচারিত তথ্য থেকে জানা যাচ্ছে, প্রতিদিন যতজন ব্যবহারকারী নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করবেন তাঁদের মধ্যে থেকে পাঁচজনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে। তাঁদের হাতেই তুলে দেওয়া হবে 500 টাকা করে নগদ 2,500 টাকা।

অবশ্যই পড়ুন: বাংলাদেশি, পাকিস্তানিদের তাড়িয়ে হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি, জনরোষে উত্তাল নেপাল!

কীভাবে এই বিশেষ কম্পিটিশনে অংশগ্রহণ করবেন?

পুলিশের দেওয়া শর্ত মেনে বিশেষ কম্পিটিশনে অংশগ্রহণ করতে হলে কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে দেওয়া QR কোড স্ক্যান করার সাথে সাথে krishnanagarPD.com/traffic ওয়েবসাইটটি ভিজিট করুন। সেখানেই এই প্রতিযোগিতা সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, সাধারণ মানুষের মধ্যে থাকা বদভ্যাস দূর করতেই এমন উদ্যোগ নিয়েছেন তাঁরা।

Click here to Read More
Previous Article
রেশন নিয়ে রাজ্য সরকারের নির্দেশ খারিজ করল কেন্দ্র
Next Article
সেপ্টেম্বরে বাতিল থাকবে ৩৩৮টি ট্রেন, কোন রুটে? বিজ্ঞপ্তি জারি রেলের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment