indiahood
indiahood

রেশন নিয়ে রাজ্য সরকারের নির্দেশ খারিজ করল কেন্দ্র

6 days ago

অনন্যা সরকার, নয়াদিল্লি: রাজ্যে এখন ‘ডবল ইঞ্জিন সরকার’, তবু রেশন ব্যবস্থার (Rationing) নতুন নিয়ম নিয়ে ভিন্ন মত কেন্দ্র ও রাজ্যের। গত ১৩ জুলাই পশ্চিমবঙ্গের খাদ্যসচিব জগদীশ প্রসাদ মীণা নির্দেশ দিয়েছিলেন যে, গণবণ্টন ব্যবস্থায় বিনামূল্যে রেশন পেতে উপভোক্তার চোখের মণি মিলতেই হবে। চোখের মণি-ভিত্তিক বায়োমেট্রিক (Iris Scan) পদ্ধতির ওপর জোর দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্যের বিজেপি সরকার। কিন্তু তাদের এই নির্দেশকে এখন খারিজ করে দিল কেন্দ্র।

আঙুলের ছাপই যথেষ্ট: কেন্দ্রীয় খাদ্য‌সচিব

রেশন পাওয়ার জন্য চোখের মনি স্ক্যান বাধ্যতামূলক করার যে নির্দেশ রাজ্য সরকার দিয়েছে, তার সমালোচনা করে সমাধানের আশায় বৃহস্পতিবার কেন্দ্রীয় খাদ্য‌সচিব সঞ্জীব চোপড়ার সঙ্গে দেখা করেন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’ (AIFPSDF)-এর সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তিনি অভিযোগ করেন এভাবে রা‌জ্যের নির্দেশে কেন্দ্রীয় প্রকল্পের রেশন বন্টনে ব্যাঘাত হচ্ছে। এর পাশাপাশি তিনি রাজ্যের নির্দেশিকার কপিও দেখিয়েছেন কেন্দ্রীয় খাদ্যসচিবকে। 

 আরও পড়ুন: এই ক্রেডিট কার্ড থাকলে বাতিল রেশন কার্ড! আপনার নাম কাটা যাবে না তো? জানুন শর্ত

সবকিছু দেখে শুনে সঞ্জীব চোপড়া জানান, আধার আইনে যেমনটা বলা আছে, সেরকম ভাবেই কাজ হবে। অর্থাৎ, এক্ষেত্রে চোখের মণি নয়, আঙুলের ছাপই অগ্রাধিকার পাবে। রেশনের ব্যবস্থার ক্ষেত্রে আধার আইনের দিকে দৃষ্টি আকর্ষণ করতে এবং রাজ্যের স্মার্ট রেশন ব্যবস্থা চালু করা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার (৪ আগস্ট) পশ্চিমবঙ্গে আসছেন সঞ্জীব চোপড়া। জানা গেছে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে এবিষয়ে বিস্তারিত আলোচনার জন্য বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: রাজ্য PSC-র নতুন চেয়ারম্যান হলেন অবসরপ্রাপ্ত IAS অনিল ভার্মা

তবে তাঁদের দাবি না মানা হলে আগামীদিনে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে রেশন দোকান মালিকরা ‘ককরোচদের’ (CJP) মতোই আন্দোলনে নামবেন বলে কেন্দ্রের সঙ্গে বৈঠকের পর হুঁশিয়ারি দিয়েছেন বিশ্বম্ভর বসু। দিল্লিতে আগামী ৩০ নভেম্বর ডিলার সম্মেলনের ডাক দিয়েছেন তিনি। এই মূল্যবৃদ্ধির বাজারে দোকানদারদের উপার্জন বাড়ানো ও এসআইআর (SIR) তালিকায় না থাকা ২৭ লক্ষ রেশন গ্রাহকের নাম বাদ দেওয়ার জন্য রাজ্য সরকারি স্তরে যে তৎপরতা দেখা যাচ্ছে, তারই প্রতিবাদ জানাবেন তাঁরা। বর্তমানে সংসদভবনে বাদল অধিবেশন চলছে। তাই তাঁদের দাবিদাওয়াগুলি নিয়ে সওয়াল করার অনুরোধ করে বিজেপির অনুরাগ সিং ঠাকুর ও কংগ্রেসের কুমারী সেলজার সঙ্গেও দেখা করে ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’-এর প্রতিনিধিরা। 

Click here to Read More
Previous Article
শমীক সতর্ক করতে না করতেই দলীয় কর্মীদের কাছে ডিম থেরাপির শিকার বিজেপি নেতা
Next Article
হেলমেট পরে বাইক, সিটবেল্ট লাগিয়ে ড্রাইভ করলেই ৫০০ টাকা! অভিনব উদ্যোগ বাংলায়

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment