indiahood
indiahood

হরমুজ পার করতে হলে দিতে হবে ট্যাক্স! ছাড় পাবে ভারত? জানাল বন্ধু ইরান

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শান্তি চুক্তির পরেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ আমেরিকা! যার কারণে পুনরায় হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধ করতে বাধ্য হয় ইরান। তবে এবার এই আন্তর্জাতিক জলসীমা দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে পরিষেবা কর আদায়ের পরিকল্পনা করছে তেহরান। চিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, নতুন পরিকাঠামোয় হরমুজ দিয়ে যাতায়াত করতে হলে জাহাজগুলিকে পরিষেবা কর প্রদান করতেই হবে! এমনটাই পরিকল্পনা করছে ইরান। এখন প্রশ্ন, তাহলে কি বন্ধু ভারতের থেকেও টাকা তুলবে ইরান?

ভারতের থেকেও কর নেবে ইরান?

সম্প্রতি বেইজিং এ বিশ্ব শান্তি ফোরামে অংশ নিয়ে চিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবদোলরেজ়া রহমানি জানিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে ওমানের সাথে হাত মিলিয়ে একেবারে নতুন স্থাপনা নির্মাণের কাজ করছে ইরান। ঠিক সে কারণেই এবার থেকে আর বিনামূল্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপার করতে দেওয়া হবে না। এবার থেকে ইরানকে পরিষেবা কর দিয়েই হরমুজ পার করতে হবে জাহাজগুলিকে!

তবে শোনা যাচ্ছে, কঠিন সময়ে ইরানের পাশে থাকা বন্ধু দেশগুলি অর্থাৎ সমর্থনকারী প্রত্যেকটি দেশের জন্য আলাদা ভাবনা রয়েছে তেহরানের। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে চিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত একেবারে খোলাখুলি জানিয়েছেন, “হরমুজ প্রণালী আমাদের জলসীমার অংশ। সেখানে আমাদের পূর্ণ অধিকার আছে। তাই সেই জলসীমা দিয়ে জাহাজ চলাচলের জন্য আমরা অবশ্যই ফি ধার্য করব।”

আরও পড়ুনঃ বাদ যাবে না কেউ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

তবে এদিন ইরানের রাষ্ট্রদূত এও জানালেন, কঠিন সময়ে যেসব দেশ ইরানকে পুরোপুরি সমর্থন করেছিল। তেহরানের পাশে থেকেছিল এবং এখনও সমানভাবে দাঁড়িয়ে রয়েছে, তাঁদের জন্য হরমুজ প্রণালীতে বিশেষ ব্যবস্থা করছে ইরান। এখন প্রশ্ন সেই বন্ধু দেশগুলির তালিকায় কি পড়বে ভারত? বিশেষজ্ঞ মহলের একটা বড় অংশের আশা, ভারত যেহেতু ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এমনকি পরবর্তীতেও ইরানের পাশে থাকার বার্তা দিয়েছে ফলে ভারতকে বোধ হয় অন্যান্য দেশের মতো হরমুজ প্রণালী পার করতে কর দিতে হবে না।

Click here to Read More
Previous Article
লকারে আসল সোনার বদলে দিয়ে নকল গহনা, গ্রেফতার রামপুরহাটের ব্যাংক ম্যানেজার
Next Article
ট্রেন বা প্ল্যাটফর্মে নোংরা করলেই ফাইন, পূর্ব রেলে শুরু নয়া অভিযান

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment