indiahood
indiahood

ট্রেন বা প্ল্যাটফর্মে নোংরা করলেই ফাইন, পূর্ব রেলে শুরু নয়া অভিযান

1 month ago

সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রেন বা রেল স্টেশন সংলগ্ন এলাকায় নোংরা, আবর্জনা আর বরদাস্ত নয়। ট্র্যাফিক পুলিশের ধাঁচেই এবার করা হবে ফাইন। ঠিক যেমনটা সিগন্যাল ভাঙলে সিসিটিভি ক্যামেরার সূত্র ধরে ফাইন করা হয়, তেমনই এবার ট্রেন বা প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকার নোংরা করলে গুনতে হবে মোটা টাকার জরিমানা। শনিবার থেকেই পূর্ব রেলের (Eastern Railway Zone) একাধিক ডিভিশনে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। এমনকি বিহারেও লাগু হয়েছে এই নিয়ম।

স্টেশন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নয়া উদ্যোগ রেলের

পূর্ব রেলের তরফ থেকে চালু করা এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘রেলওয়ে আপনাকে দেখছে’ বা ‘রেলওয়ে ইজ ওয়াচিং ইউ’। এদিন পূর্ব রেল জেনারেল ম্যানেজার মিলিন্দ দেউস্কর আনুষ্ঠানিকভাবে হাওড়া স্টেশনে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। তবে শুধুমাত্র হাওড়া নয়, এর পাশাপাশি শিয়ালদা, মালদা, আসানসোল ডিভিশনেও এই নিয়ম চালু হচ্ছে বলে খবর। সেক্ষেত্রে সিসিটিভির মাধ্যমেই নজরদারি চালাবে রেল। এমনকি এ বিষয়ে জিএম বলেন, রেল সংলগ্ন এলাকা নোংরা করা ধরা পড়লে আরপিএফ সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে ২০০ টাকা জরিমানা করবে। এর জন্য সিসিটিভি ক্যামেরা, কর্মী এবং আধিকারিকরা নজরদারি চালাবে।

উল্লেখ্য, পূর্ব রেলের মোট ৪৮৮ স্টেশনে এই নিয়ম কার্যকর হচ্ছে। এর পাশাপাশি বিহারে ৬৮টি এবং ঝাড়খণ্ডের ৬৬টি স্টেশন মিলে মোট ৫৮২টি স্টেশনে এই কর্মসূচি চালু হয়েছে বলেই খবর। এমনিতেই স্টেশন, রেলওয়ে ট্র্যাক বা প্ল্যাটফর্ম এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গত কয়েক মাস ধরেই একাধিক কর্মসূচি চালাচ্ছে পূর্ব রেল। কোনও জায়গায় নোংরা পড়ে থাকতে দেখলে তা ৩০ মিনিটের জন্য মধ্যেই পরিষ্কার করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রেল। তবে এবার যাত্রীদের উপরেই বোঝানো হবে জরিমানার অংক।

আরও পড়ুন: বাদ যাবে না কেউ, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

সবথেকে বড় ব্যাপার, এ বিষয়ে এখন অভিযোগও জানানো যাবে। যদি আপনার সামনে দেখেন কোনও ব্যক্তি স্টেশন সংলগ্নে এলাকা নোংরা করছে, যেমন প্লাস্টিকের প্যাকেট, জলের বোতল বা আবর্জনা কিংবা থুথু ফেলছে, তাহলে সরাসরি অভিযোগ জানাতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এর জন্য পূর্ব রেলের তরফ থেকে ৯০০২০২২৭৮০ হোয়াটসঅ্যাপ নম্বরটি বরাদ্দ করা হয়েছে। এমনকি দূরপাল্লার বিভিন্ন ট্রেনে কামরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে রেল লাইনেও আবর্জনা ছড়ানোর অভিযোগ ওঠ। এতেও এবার করা হবে বাড়তি নজরদারি। ভুল হলেই সরাসরি জরিমানা করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।

Click here to Read More
Previous Article
হরমুজ পার করতে হলে দিতে হবে ট্যাক্স! ছাড় পাবে ভারত? জানাল বন্ধু ইরান
Next Article
কারেন্ট নেই তাই সদ্যবিবাহিতা স্ত্রীকে ভালোবাসতে পারছেন না! বিদ্যুৎ মন্ত্রীকে আর্জি যুবকের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment