indiahood
indiahood

জেন-জি পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রীর

1 day ago

আইআইটি দিল্লির (IIT Delhi) সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন প্রজন্ম অর্থাৎ ‘জেন-জি’ পড়ুয়াদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় তিন হাজার তরুণ পড়ুয়া ও গবেষকদের সামনে রেখে তিনি বলেন, প্রশ্ন তোলার অধিকার যেমন প্রত্যেকের রয়েছে, তেমনই রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করাও সমান কর্তব্য।

বাস্তব জীবনের চ্যালেঞ্জ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ক্যাম্পাস জীবন এবং বাইরের জগৎ সম্পূর্ণ আলাদা। ক্যাম্পাসের বাইরের জীবন যে পরীক্ষা নেয়, সেখানে তৈরি করা কোনো প্রশ্নপত্র থাকে না, সবকিছুই ‘আউট অফ সিলেবাস’। সেখানে নিজেকেই প্রশ্ন ও উত্তর খুঁজে বের করতে হয়। এদিনের অনুষ্ঠান থেকেই সোনপত ক্যাম্পাসে স্থাপিত এআই-চালিত উচ্চক্ষমতাসম্পন্ন সুপার কম্পিউটার ‘পরম প্রজ্ঞা’-র শুভ উদ্বোধন করেন তিনি। সফল ডিগ্রিপ্রাপক ও গবেষকদের অভিনন্দন জানিয়ে নতুন ভারতের অগ্রগতিতে তরুণদের ভূমিকা ও আত্মনির্ভরতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

Click here to Read More
Previous Article
কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা, ঠাকুরপুকুর থেকে আসা বাস পিষে দিল মহিলাকে
Next Article
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে এনসিপিআই-এর দুই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment