indiahood
indiahood

কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা, ঠাকুরপুকুর থেকে আসা বাস পিষে দিল মহিলাকে

1 day ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শহরের বুকে হাড় কাঁপানো দুর্ঘটনা (Kolkata Bus Accident)। বেহালা শিলপাড়ার ডায়মন্ড হারবার রোডে বাসের চাকার তলায় পিষে গেল মহিলা। যদিও ঘটনাস্থলেই বাসটিকে থামিয়ে চালককে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মাঝ রাস্তায় একেবারে চাকার তলায় পড়ে পিষে যেতেই মহিলাকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। তবে মৃত মহিলার নাম কী, তিনি কোথাকার বাসিন্দা, সেই সংক্রান্ত কোনও তথ্য মেলেনি।

রাস্তা পার হতে গিয়েই প্রাণ গেল মহিলার

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, শনিবার সকালে শিলপাড়ায় ডায়মন্ড হারবার রোডে হঠাৎ সিগনাল পড়ায় দাঁড়িয়ে গিয়েছিল সমস্ত গাড়ি। পরবর্তীতে ওই মহিলা পথচারী রাস্তা পারাপার করার সময় রাস্তার মাঝামাঝি যেতেই সিগনাল গ্রিন হয়ে যায়। আর ঠিক সেই সময় ঠাকুরপুকুরের দিক থেকে ছুটে আসা একটি 12C বাস সজরে ধাক্কা মারে ওই মহিলাকে। চাকার তলে পড়ে একেবারে পিষতে পিষতে যান তিনি।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, সিগন্যাল খুলে যাওয়ার পর বাসের গতি অনেক বেশি থাকায় তৎক্ষণাৎ নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। যার ফলে মহিলার দেহটিকে একেবারে পিষে দিয়েছিল বাসটি। যদিও ওই বাস কিছুদূর যেতেই সেটিকে থামিয়ে চালককে আটক করে ঠাকুরপুকুর থানার পুলিশ। সূত্রের খবর, ঘটনাস্থলে বাস চালকের উপর ক্ষিপ্ত হয়ে চড়াও হতে যাচ্ছিলেন বেশ কয়েকজন। তবে পুলিশ ঘটনাস্থলে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

অবশ্যই পড়ুন: চিনের ষড়যন্ত্রে জল ঢেলে দিল ভারত! অরুণাচল নিয়ে বড় পদক্ষেপ

উল্লেখ্য, কিছুদিন আগেই বাসের চাকার তলে পড়ে প্রাণ গিয়েছিল এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছিল বেহালা চৌরাস্তায়। দুই বাসের রেষারেষিতে প্রাণ গিয়েছিল ওই ব্যক্তির। শুধু তাই নয়, এর আগেও বেহালার চৌরাস্তাতেই বাস এবং লড়ির চাকার তলে পড়ে মৃত্যু হয়েছে অনেকেরই।

Click here to Read More
Previous Article
হারিয়েছিল টিম ইন্ডিয়াকে, সেই আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে ODI বিশ্বকাপে জায়গা পেল ভারতের বন্ধু
Next Article
জেন-জি পড়ুয়াদের বার্তা প্রধানমন্ত্রীর

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment