indiahood
indiahood

জনগণনায় অনলাইনে নিজের তথ্য জানান নিজেই! রইল পোর্টাল ঠিকানা ও গোটা পদ্ধতি

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শুরু হচ্ছে জনগণনা (Census)। প্রথমবারের মতো দেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হতে চলেছে সেন্সাস। সবচেয়ে মজার বিষয়, এ বছর সেল্‌ফ এনুমারেশন পদ্ধতিতে জনগণনার তথ্য পূরণ করা যাবে। অর্থাৎ নিজেদের তথ্য নিজেরাই নথিবদ্ধ করতে পারবেন সাধারণ মানুষ। কিন্তু কোথায়, কীভাবে করবেন এই সব কাজ? চট করে দেখে নিন এক নজরে।

কীভাবে নিজেদের তথ্য জমা দেবেন?

সরকারের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, আগামী পহেলা আগস্ট থেকে 15 আগস্ট অর্থাৎ প্রথম 15 দিন নাগরিকরা সম্পূর্ণ অনলাইন বা ডিজিটাল পদ্ধতিতে নিজেদের তথ্য জমা দিতে পারবেন। কিন্তু কোথায় জমা দেবেন এইসব তথ্য? এ জন্য ভিজিট করতে হবে https://se.census.gov.in পোর্টালটিতে। প্রথমে এখানে লগইন করে নিন। লগইন করার পর রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তালিকা থেকে নিজের রাজ্য বেছে নিন। এরপর বসাতে হবে ক্যাপচা।

ক্যাপচা বসানোর পরবর্তী ধাপে বাড়ির প্রধানের নাম দিতে হবে। পাশে মোবাইল নম্বর বা ইমেইম বসানোর জায়গা থাকবে। এটা অবশ্য ঐচ্ছিক। তিন নম্বর ধাপে আপনি পছন্দের ভাষা বেছে নিতে পারবেন। নির্দিষ্ট ভাষায় ক্লিক করার পর ওটিপি চলে যাবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে। পরবর্তী ধাপে নিজের, গ্রাম বা শহরের নাম, পিন কোড নম্বর বা এলাকার নাম বসিয়ে নিতে হবে। এরপর নির্দিষ্ট এলাকার একটি মানচিত্র চলে আসবে আপনার সামনে, সেখান থেকে নিজের বাড়ির অবস্থান দেখে নিতে পারবেন।

ছয় নম্বর ধাপে আপনার কাছে চাওয়া হবে হাউসলিস্টিংয়ের তথ্য। সেটা বসিয়ে দিলেই প্রিভিউ স্ক্রিনের অপশন আসবে। এরপর সমস্ত তথ্য কয়েকবার চেক করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করে দিলেই 11 সংখ্যার একটি আইডি চলে যাবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর বা ইমেলে। পরবর্তীতে জনগণনা কর্মীরা বাড়িতে গেলে ওই নম্বরটি দেখাতে হবে। পরবর্তীতে তাঁরা তথ্য যাচাই করে সার্ভারে আপলোড করবেন।

অবশ্যই পড়ুন: টিম ইন্ডিয়ায় সুযোগ পেলেন নতুন রহস্যময় অলরাউন্ডার, কে এই সারাংশ জৈন?

প্রসঙ্গত, এবারের জনগণনা মূলত দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম পর্যায়ে বাড়ির তালিকাভুক্তি এবং ঘর গণনার বিষয়টি অন্তর্ভুক্ত। এছাড়াও বাড়িতে পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ থেকে শুরু করে রান্নার জ্বালানি, বাইক, চার চাকা সহ এমন একাধিক তথ্য চাওয়া হবে। 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত অফলাইনে চলবে, প্রথম পর্যায়ের জনগণনা। আর দ্বিতীয় পর্যায়ের জনগণনা হবে পরের বছর ফেব্রুয়ারি মাসে। এই জনগণনায় পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাত, ধর্ম সংক্রান্ত তথ্য চাওয়া হবে।

Click here to Read More
Previous Article
কোম্পানির ডিরেক্টর হলে বা চারচাকা থাকলেই বাতিল রেশন কার্ড, বড় পদক্ষেপ বাংলায়
Next Article
যুবসমাজের স্বপ্ন চুরি সবচেয়ে বড় অপরাধ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment