indiahood
indiahood

কার্গিলের শহিদের নামে হোক ব্যারাকপুর সেন্ট্রাল রোড, মুখ্যমন্ত্রীকে চিঠি কৌস্তব বাগচীর

2 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: দাবি উঠল বাংলার আরও এক রাস্তার নাম পরিবর্তনের। সোহরাওয়ার্দী অ্যাভিনিউর পর এবার ব্যারাকপুরের সেন্ট্রাল রোডের নাম পরিবর্তন করার দাবি জানিয়েছেন ব্যারাকপুরের (Barrackpore) বর্তমান বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী (Koustav Bagchi)। এমনকি সেই দাবি জানিয়ে তিনি পূর ও নগরায়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে একটি প্রস্তাব রেখেছেন। যদিও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি আলোচনার পর্যায়ে রাখা হয়েছে।

ফের ব্যারাকপুরের রাস্তার নাম পরিবর্তনের দাবি

এদিন এক্স হ্যান্ডেলে বিজেপি বিধায়ক কৌস্তব বাগচী লেখেন, “পূর ও নগরায়ন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রীমতি অগ্নিমিত্রা পাল এবং পূর্ত দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর অজয় পোদ্দারের সঙ্গে একটি সৌজন্য বিনিময় সাক্ষাৎ করেছি। সেখানে দাবি জানিয়েছি যে, ২৬ জুলাই কার্গিল বিজয় দিবসের আগে ব্যারাকপুরের ঐতিহাসিক সেন্ট্রাল রোডের নাম পরিবর্তন করে কার্গিল যুদ্ধের বীর শহীদ ক্যাপ্টেন শেখর ঘোষ নামে নামাঙ্কিত করার জন্য। উক্ত দাবিটি পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি আনুষ্ঠানিকভাবে পাঠিয়েছি। তাছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দফতরের কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত বাস্তবায়নের আবেদন জানাচ্ছি।”

এমনকি বিধায়ক আরও উল্লেখ করেছেন, “এখানে উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না যে, কার্গিল যুদ্ধের সময় তিনি একজন বীর সৈনিক এবং একনিষ্ঠ কর্মকর্তা ছিলেন। যিনি ২৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গ করেছিলেন। আর সবথেকে বড় ব্যাপার, তিনি ব্যারাকপুরের বাসিন্দা ছিলেন, এবং সেখানে আজও তাঁর পরিবার বসবাস করেন। তাঁর সেই অসামান্য সাহস নেতৃত্ব ও সর্বোচ্চ আত্মত্যাগের জন্যই সূর্যচক্র বীরত্ব পুরস্কারে ঘোষিত করা হয়েছিল। সেই কারণে আমার বিনীত অনুরোধ, আসন্ন কার্গিল দিবসের আগেই সেন্ট্রাল রোডের নাম পরিবর্তন করে ক্যাপ্টেন শেখর ঘোষ স্মরণি রাখা হোক।”

আরও পড়ুন: এদের ২০০০ টাকা বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতার সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম পরিবর্তনে শিলমোহর দেয় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা এই রাস্তার নাম বদলে করা হয় গোপাল মুখার্জী রোড, যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েন না। কিন্তু রাজ্য সরকারের স্পষ্ট দাবি, বাংলায় গোপাল মুখার্জীর অবদান নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই কারণেই এই নাম পরিবর্তন। এখন দেখার, ব্যারাকপুরের সেন্ট্রাল রোডের নাম পরিবর্তনে শিলমোহর দেয় কিনা রাজ্য সরকার।

Click here to Read More
Previous Article
কেন্দ্রের কাছে তিন দাবি রাখল আরশোলারা
Next Article
এদের ২০০০ টাকা বেতন বাড়াল পশ্চিমবঙ্গ সরকার

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment