indiahood
indiahood

“ওরা তো দুটো সিরিজে বান্ডিল হয়েছে!” ম্যাচের আগেই ভারতকে ঠাট্টা শ্রীলঙ্কার অধিনায়কের

5 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের (Team India) মুখোমুখি হওয়ার আগেই ফাঁকা আওয়াজ দিচ্ছে শ্রীলঙ্কা (Sri Lanka)! লাল বলের ক্রিকেটে অতীত স্মরণ করিয়ে ভারতকে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা করছে দ্বীপ রাষ্ট্রটি! আগামী 15 আগস্ট থেকে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ঘূর্ণি উইকেটে ভারতের সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে খানিকটা ঠাট্টা বা উপহাস করলেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা!

সিরিজের আগেই ভারতকে ঠাট্টা করছে শ্রীলঙ্কা?

লাল বলের ক্রিকেটে বর্তমানে একেবারেই ছন্দে নেই ভারত। সাম্প্রতিক সময়ে তার প্রমাণ মিলেছে বারবার। আর সেই অতীত টেনে এনেই এবার ভারতকে নিশানা করলেন শ্রীলঙ্কার অধিনায়ক। সিরিজ শুরুর আগে টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে লঙ্কান অধিনায়ক বলেন, “ওরা তো ঘূর্ণি উইকেটে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে চুনকাম হয়েছে। সেটা আমাদের মনে আছে। গলে টেস্ট খেলতে নামার আগে ভারতের আগের কথা মনে পড়বে। ওরা ঘূর্ণি উইকেটে কীভাবে হেরেছে।”

বলাই বাহুল্য, শ্রীলঙ্কার উইকেটে বরাবরই সুবিধা পান স্পিনাররা। সেই দিকটা মাথায় রেখেই ভারতের বিরুদ্ধে দল গুছিয়েছে শ্রীলঙ্কা। ভারতও সেভাবেই নিজেদের প্রস্তুত করছে। শ্রীলঙ্কার অধিনায়ক কার্যত ভারতকে ঠাট্টা করে মন্তব্য করলেও টিম ইন্ডিয়ার সামর্থ্য এবং ক্ষমতা ভুলে যাননি তিনি। তাই মুখে বললেও শুভমন গিলদের একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না লঙ্কান অধিনায়ক। তিনি এও বলেছেন, “ওরা ঘূর্ণি উইকেটে খেলতে ভুলে গেছে এমনটা কিন্তু নয়। আমি মনে করি ওরা ফেরার আপ্রাণ চেষ্টা করবে।”

অবশ্যই পড়ুন: ক্রিকেটে ‘জঘন্য’ অবস্থা টিম ইন্ডিয়ার, তাও গম্ভীরকে সুখবর দিল BCCI!

উল্লেখ্য, শ্রীলঙ্কা সিরিজের আগে প্লেয়ারদের চোট নিয়ে যথেষ্ট ভুগছে টিম ইন্ডিয়া। আগেই চোট সমস্যার কারণে বাদ পড়েছেন জসপ্রীত বুমরাহ। তাঁর জায়গা নিয়েছেন জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি দার। ঠিক একই কারণে শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া হয়েছে সাই সুদর্শনের। সেই সূত্র ধরেই টিম ইন্ডিয়ায় জায়গা পেয়েছেন সরফরাজ খান।

Click here to Read More
Previous Article
নেতাজীর মূর্তি ভাঙা হল, খাস কলকাতার বুকে
Next Article
“আজান দিতে কেউ বাধা দিচ্ছে না”, মসজিদের মাইক খোলা নিয়ে বড় রায় হাইকোর্টের

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment