indiahood
indiahood

সিবিআইয়ের আর্জি খারিজ হোক!

3 hours ago

দিল্লি আবগারি মামলায় নিম্ন আদালতের দেওয়া অব্যাহতি (Discharge Order) বাতিল করার দাবি জানিয়ে সিবিআই যে পুনর্বিবেচনার আর্জি (Revision Plea) জানিয়েছিল, তা খারিজ করার জন্য দিল্লি হাইকোর্টে আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল ও মণীশ সিসোদিয়া। সিবিআই অত্যন্ত "নজিরবিহীন তাড়াহুড়ো" এবং "দায়িত্বজ্ঞানহীনভাবে" এই আবেদন করেছে বলে অভিযোগ তুলেছেন আপ শীর্ষ নেতৃত্ব।

গত ২৭ ফেব্রুয়ারি নিম্ন আদালত কেজরিওয়াল, সিসোদিয়াসহ ২৩ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করার পর মাত্র চার ঘণ্টার মধ্যে সিবিআই হাইকোর্টে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানায়। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও তাঁর উপ-মুখ্যমন্ত্রীর দাবি, ৫০০ পাতারও বেশি দীর্ঘ ওই রায় না দেখেই সিবিআই এই পদক্ষেপ নিয়েছে এবং তাঁদের আবেদনের কোনো নির্দিষ্ট ভিত্তি নেই। বিচারপতি মনোজ জৈনের বেঞ্চে আগামী ১৭ ও ১৮ আগস্ট এই মামলার পরবর্তী শুনানি নির্ধারিত রয়েছে।

Click here to Read More
Previous Article
ইউক্রেন যুদ্ধে ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করল রাশিয়া
Next Article
'বিকশিত ভারত' নিয়ে রচনা লিখে লালকেল্লায় আমন্ত্রিত বাসন্তীর সেলিমা!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment