indiahood
indiahood

হাওড়া ও সাঁতরাগাছি থেকে আর ছাড়বে না এই ৫ এক্সপ্রেস, নতুন গন্তব্য শালিমার স্টেশন

4 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই শোনা গিয়েছিল, হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশনের উপর থেকে চাপ কমাতে দায়িত্ব ভাগ করে নেবে শালিমার স্টেশন (Shalimar)। এবার সেই মতোই, দক্ষিণ-পূর্ব রেল একাধিক দূরপাল্লার ট্রেনের টার্মিনাল বা প্রারম্ভিক স্টেশন পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। রেল মন্ত্রকের (Indian Railways) তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন পাঁচটি এক্সপ্রেস ট্রেন এবার থেকে হাওড়া এবং সাঁতরাগাছির বদলে শালিমার স্টেশন থেকে ছাড়বে।

কোন ট্রেনগুলির টার্মিনাল পরিবর্তন করল রেল?

ভারতের সবচেয়ে ব্যস্ততম স্টেশন হাওড়া জংশন। বিগত দিনগুলিতে এই স্টেশনের উপর থেকে যাত্রীদের চাপ কমাতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল। চাপ নিয়ন্ত্রণ করতে তৈরি করা হচ্ছে নতুন প্ল্যাটফর্ম। একইভাবে সাঁতরাগাছি স্টেশনের উপর থেকেও যাত্রী চাপ কমাতে উদ্যোগী হয়েছে রেল। মূলত সে কারণেই এই দুই স্টেশন থেকে ছাড়া ট্রেনগুলির গন্তব্য বদলে ফেলা হল।

রেল মন্ত্রকের একটি বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন পাঁচটি এক্সপ্রেস ট্রেনের গন্তব্য বদলে ফেলেছে রেল। এখন প্রশ্ন, কোন কোন ট্রেনের টার্মিনাল বা গন্তব্য বদল হল? রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন নম্বর 22851/22852 সাঁতরাগাছি-ম্যাঙ্গালুরু এক্সপ্রেস এবং ট্রেন নম্বর 18009/18010 সাঁতরাগাছি-আজমির এক্সপ্রেস এবার থেকে সাঁতরাগাছি স্টেশনের বদলে শালিমার স্টেশন থেকে ছাড়বে। এটাই এখন এই দুই ট্রেনের নতুন গন্তব্য।

অবশ্যই পড়ুন: “কেন আরেকটু অপেক্ষা করলে না?” বাবার মৃত্যুতে ভেঙেই পড়লেন মেসি!

অন্যদিকে, এতদিন হাওড়া স্টেশন থেকে ছাড়া 12867/12868 হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস, 22817/22818 হাওড়া-মাইসোর সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস এবং 12884 পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস এবার থেকে হাওড়া জংশনের বদলে শালিমার স্টেশন থেকে ছাড়বে। মূলত যাত্রী সুবিধার্থে এবং হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশনে ভিড় কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রেল।

Click here to Read More
Previous Article
বন্দুক ছেড়ে মডেলিং!
Next Article
হাইকোর্টে ঝটকা খেলেন টুলু মণ্ডল! মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment