indiahood
indiahood

এবার লটারি কাটলেই কপাল খুলবে এই ৪ রাশির! দেখে নিন কাদের ঘুরবে ভাগ্য

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery Prediction) কেটে ভাগ্য ফিরেছে এমন মানুষের সংখ্যা গোটা ভূ-ভারতে কম নেই। তবে লটারি কাটলেই যে মোটা টাকা জেতা যায়, এমন ধারণা একেবারে ভুল (Lottery Horoscope)। আবার লটারি কাটা মানেই অর্থ নষ্ট এমনটাও নয়। আসলে ব্যক্তিদের লটারি প্রাপ্তি নির্ভর করে তাঁদের রাশিচক্রের উপর। মাসের বিভিন্ন সপ্তাহে লটারি থেকে অর্থপ্রাপ্তির ভাগ্য থাকে বিভিন্ন রাশির। আগামী 15 তারিখ পর্যন্ত মূলত চারটি রাশির ভাগ্যে লটারি থেকে মোটা টাকা আয় করার সম্ভাবনা রয়েছে! কোন কোন রাশির ভাগ্য ফিরবে? দেখে নিন।

লটারি কাটলেই ভাগ্য ফিরবে এই 4 রাশির!

মেষ রাশি

আগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ আগামী 15 তারিখ পর্যন্ত লটারি থেকে অর্থপ্রাপ্তির সুযোগ রয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের হাতে। এই সময়ের মধ্যে লটারি কেটে একবার নিজেদের ভাগ্য পরখ করে দেখতে পারেন। তবে লটারি কেনার ক্ষেত্রে বেশি অর্থ খরচ করলে চলবে না। তার বদলে সেই অর্থ অন্য কোনও খাতে বিনিয়োগ করতে পারেন।

বৃষ রাশি

লটারি থেকে অর্থ আয়ের ভাগ্য রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের। আগস্ট মাসের চলতি সপ্তাহে এই রাশির ব্যক্তিরা লটারি কাটলে ভাল পরিমাণ অর্থ আয়ের সুযোগ দেখা যাচ্ছে। তবে লটারির নম্বর চয়নের ক্ষেত্রে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। একই সাথে লটারির পেছনে যথেচ্ছ অর্থ খরচ করলে চলবে না।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চলতি সপ্তাহটা অত্যন্ত শুভ। বিশেষ করে শেষের দিক অর্থাৎ এই সময়ে সিংহের ব্যক্তিরা যত দ্রুত সম্ভব লটারিতে বিনিয়োগ করতে পারেন। বদলে রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারেন আপনি! তবে লটারি কাটাকে নেশা বা অভ্যাসে পরিণত করলে চলবে না।

অবশ্যই পড়ুন: ক্রিকেটে ‘জঘন্য’ অবস্থা টিম ইন্ডিয়ার, তাও গম্ভীরকে সুখবর দিল BCCI!

বৃশ্চিক রাশি

সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বছরের বেশিরভাগ সময়টাই লটারি কাটার ক্ষেত্রে শুভকর হয় না। তবে চলতি সপ্তাহে ভাগ্য রয়েছে এই রাশির ব্যক্তিদের। 15 আগস্টের মধ্যে খুব ইচ্ছে হলে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে নিতে পারেন বৃশ্চিকের মানুষজন। তবে লটারিতে বেশি অর্থ খরচ করাটা ভুল হবে।

(বিদ্র: প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য এবং জ্যোতিষ শাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। লটারি কাটা বা অর্থলগ্নী সংক্রান্ত যেকোনও বিষয় একান্তই ব্যক্তিগত।)

Click here to Read More
Previous Article
জঙ্গলমহলের পর্যটনে দিশা দেখাবে পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেলপথ, ভোল বদলাবে বাঁকুড়ার
Next Article
আর্বিট্রেটর হিসেবে ডিওয়াই চন্দ্রচূড়কে নিয়োগ করল মস্কো

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment