indiahood
indiahood

কিচ্ছু করতে পারবে না পুলিশ! অভিষেককে বিরাট স্বস্তি দিল হাইকোর্ট

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আপাতত কিছুটা স্বস্তি পেলেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আগামী একমাস তাঁর রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। বিধানসভার সই জালিয়াতি কাণ্ডে এই সাময়িক স্বস্তি পেয়েছেন সাংসদ। সিআইডি তদন্তে অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে আদালতের তরফ থেকে। এদিন বিচারপতি কৌশিক চন্দ্র নিজেই এ কথা জানিয়েছেন।

সাময়িক স্বস্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সই জালিয়াতি কাণ্ডে এমনিতেই তোলপাড় রাজ্যের রাজনীতি। একাধিক বিধায়ক থেকে সাংসদদের তলব করেছে সিআইডি। আসলে অভিষেকের প্যাডে বিধায়কদের সই জাল বলেই অভিযোগ করেছিলেন তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সেই ঘোষণার পরপরই যদিও তৃণমূলের তরফ থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া হয়, এবং তারা নব্য তৃণমূল সংগঠন খোলে। কিন্তু এ বিষয়ে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জমা পড়ে, এবং হেয়ার স্ট্রিট থানা তদন্ত শুরু করে। পরে ওই তদন্তভার যায় সিআইডি-র হাতে।

তবে হাইকোর্ট সেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের মতো কড়া পদক্ষেপ নিতে দেবে না বলে রক্ষাকবচ দিয়েছিল। এবার সেই রক্ষা কবচের মেয়াদ আরও একমাস বাড়াল আদালত। যদিও ইতিমধ্যে একাধিকবার তৃণমূলে যুবরাজকে তলব করেছে সিআইডি আধিকারিকরা। কিন্তু একাধিকবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শেষে বাধ্য হয়ে একপ্রকার হাজিরা দেন, এবং সেখানে ৮ ঘণ্টা বসিয়ে রেখে তাঁকে জেরা চলে। তবে অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। ‘হ্যাঁ’, ‘না’-তেই এড়িয়ে যান তিনি।

আরও পড়ুন: সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন করে বিধানসভায় ধর্না কালীঘাট তৃণমূলের

কিন্তু আদালত আগেই জানিয়ে রেখেছিল যে জিজ্ঞাসাবাদ করা হলেও পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের মতো কোনও পদক্ষেপ নিতে পারবে না। সেই কারণেই আগাম রক্ষাকবচ দেওয়া হয়েছিল তাঁকে। এবার সেই রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানো হল একমাস ফলে আপাতত কিছু।

Click here to Read More
Previous Article
বিকেলে বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গেও দুর্যোগ, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
Next Article
যে ম্যাচের দায়িত্ব ছিলেন সেই ম্যাচেই হেরেছে আর্জেন্টিনা, মেসিদের ফাইনালেও সেই ‘অপয়া’ রেফারি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment